SSC মামলায় বড় স্বস্তি রাজ্যের, বহাল থাকছে নয়া নিয়োগ বিধি ও ৩০ মে’র বিজ্ঞপ্তি
Connect with us

ভাইরাল খবর

SSC মামলায় বড় স্বস্তি রাজ্যের, বহাল থাকছে নয়া নিয়োগ বিধি ও ৩০ মে’র বিজ্ঞপ্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেল রাজ্য সরকার। নতুন নিয়োগবিধি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। চাকরিপ্রার্থীদের একাংশ যে নতুন নিয়মাবলিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, বুধবার বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) ও বিচারপতি স্মিতা দাসের (Justice Smita Das) ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আদালতের পর্যবেক্ষণ, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি অনুযায়ী-ই হবে সমস্ত নিয়োগ পরীক্ষা।

এই নতুন নিয়মে চাকরির অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নম্বর বিভাজনের বদল সহ একাধিক পরিবর্তন আনা হয়েছিল, যা নিয়েই আপত্তি তুলেছিলেন কয়েকজন প্রার্থী। কিন্তু সেই আপত্তি হাইকোর্ট মানেনি।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় আনন্দের ঘোষণা, সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এল নতুন অতিথি

Advertisement
ads

তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগেই চিহ্নিত ‘অযোগ্য প্রার্থীরা’ (disqualified candidates) এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না— এই অবস্থানেই অনড় রয়েছে বিচারব্যবস্থা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। পাশাপাশি নতুনভাবে নিয়োগ পরীক্ষার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আবেদন প্রক্রিয়া শুরু করে। কিন্তু বিজ্ঞপ্তির শর্তাবলী নিয়ে কিছু চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন।

ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয়, এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসি’র আর কোনও আইনি বাধা নেই। ফলে একপ্রকার বড় জয় পেল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন।

এই রায়ে রাজ্য প্রশাসন যেমন স্বস্তিতে, তেমনই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সম্ভাবনা আরও জোরালো হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisement
ads