শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়! কি কি কর্মসূচি আছে
Connect with us

কলকাতা

শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়! কি কি কর্মসূচি আছে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শালবনী যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী সোমবার অর্থ্যাৎ ২১ এপ্রিল কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর রওনা হওয়ার কথা। সেখানে গিয়ে জিন্দল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি। একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উপস্থিত থাকতে পারেন জিন্দল গোষ্ঠীর এমডি সজ্জন জিন্দলও।

শালবনীতে অবশেষে হচ্ছে জিন্দলদের তাপবিদ্যুত্‍ কেন্দ্র! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মমতা যাচ্ছেন শিলান্যাসে। আগামী সোমবার শালবনী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতকাল সাংবাদিক বৈঠক নিজের জানিয়েছিলেন শালবনী যাওয়ার কথা। সব ঠিক থাকলে সোমবার অর্থাৎ ২১ এপ্রিল অর্থাৎ কলকাতা থেকে মেদিনীপুরে যাবেন মমতা বন্দোপাধ্যায়।

সেখানে গিয়ে রাত্রিযাপন করবেন সেখানকার সার্কিট হাউসে। তারপর মঙ্গলবার অর্থাৎ ২২ এপ্রিল যোগ দেবেন দমকল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে।

জিন্দলদের সিমেন্ট কারখানা তৈরির পর বিপুল পরিমাণ জমি ছিল। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সেই জমিতেই দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল। সেই মতো ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়।

Advertisement
ads

আরও পড়ুন – “বাংলায় নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন” নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট বার্তা মমতার

এবার এই প্ল্যান্টেরই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, ২২ এপ্রিল মঙ্গলবার একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের। যদিও এই বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করা হয়নি।

তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভিতরে ASL বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেইমতো চলছে প্রস্তুতি। সব হিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন – মোদিজি, যদি দেশকে বাঁচাতে চান, তাহলে ওঁকে নিয়ন্ত্রণ করুন! কার সম্বন্ধে এমন বললেন মুখ্যমন্ত্রী

Advertisement
ads