মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, চাকরিতে যাবেন না 'যোগ্য' চাকরিহারারা
Connect with us

কলকাতা

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, চাকরিতে যাবেন না ‘যোগ্য’ চাকরিহারারা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যারা যোগ্য তাদের চাকরি থাকবে। নিয়মিত সকলকেই রোজ স্কুলে গিয়ে পড়ানোর নির্দেশ, ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, মুখ্যমন্ত্রীর আস্বাসের পরেও চাকরিতে যাচ্ছেন না যোগ্য চাকরিহারারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। এসএসসির সেই সমস্ত চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য যারা আছেন তাদের কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি নিজে সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চাইবো’। ওনাদের পক্ষ থেকে কোনো নেতিবাচক উত্তর এলে আমি যোগ্য চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেব’।

বৈঠকে আরও বলেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। সুপ্রিমের রায়দানে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার জন। এর জন্য আগে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন,যত দিন না পর্যন্ত সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন তারা, তত দিন স্কুলে গিয়ে চাকরিহারাদের পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন – স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Advertisement
ads

অযোগ্যদের প্রসঙ্গ টেনে এনে আরও বললেন মুখ্যমন্ত্রী, আগে যোগ্যরা চাকরি পাক। অযোগ্যদেরটা পরে দেখবো।তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি খতিয়ে দেখব সব। আবার আপনাদের ডাকবো। তারা যদি সত্যি অযোগ্য বলে প্রমাণিত হন, তখন আমি কিছু করতে পারিনা।

কিসের কিসের ভিত্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে, কে তদন্ত করছে? সেটা আলাদা করে দেখতে হবে। এই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলবো। সবাই নিশ্চিন্তে থাকুন। আপনারা পরিষেবা দিয়ে যান। এখনই যোগ্য বা অযোগ্যদের মধ্যে ঝামেলা তৈরী করবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা কাজ করুন।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও মনে চাকরি হারানো নিয়ে আশঙ্কা জেগেছে চাকরিহারাদের। এখনই স্কুলে যাচ্ছেন না যোগ্য চাকরিহারা ও অযোগ্য চাকরিহারারা।

আরও পড়ুন – TMC লোকসভা সাংসদদের কথোপকথন ভাইরাল, এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতার

Advertisement
ads