দেশের খবর
”পয়লা বৈশাখের শুভেচ্ছা” শুভেচ্ছা জানালেন মোদী ও মমতা
নিউজ ডেস্ক: আজ পয়লা বৈশাখ। নতুন বর্ষের সূচনা। ১৪৩২ বঙ্গাব্দের শুরু। এর নববর্ষের দিনে বাংলাবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন বছরের এই বিশেষ দিনে বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
সোশ্যাল মিডিয়ায় বাংলায় তিনি লিখেছেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আশা করি, এই বছর আপনাদের মনের সব আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি সকলের জন্য সমৃদ্ধি, সুস্বাস্থ্যের ও সুখের জন্য প্রার্থনা করছি। বাংলা নববর্ষ ছাড়াও এই দিন বিভিন্ন রাজ্যের ক্যালেন্ডারে নতুন বছর পড়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, তামিলনাড়ু, অসমে নববর্ষ উপলক্ষে সেসব রাজ্যের বাসিন্দাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে, নববর্ষের নতুন গান লিখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলার নতুন বছরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা জানিয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা। নিজের সুর ও লেখা গানে রাজ্যবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আজকের এই পয়লা বৈশাখ দিনটি শুধু বাংলা নতুন বছরের শুরুই নয়, পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসও পালন করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে বিশেষ দিনটি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি সদ্যপ্রয়াত বাংলার সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখেছেন ‘আমি বাংলায় গান গাই’।
আরও পড়ুন – নববর্ষে ভিজতে পারে বাংলা, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পেই বৃষ্টি সম্ভাবনা
মুখ্যমন্ত্রীর পোস্টে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আরও বিস্তৃত হোক ও রাজ্যবাসীর মধ্যে আরও দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন তৈরী হোক, এই শুভকামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা।
কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই দুর্গাপুজোর মতোই আনন্দময় হয়ে বাংলার ঘরে ঘরে আসে পয়লা বৈশাখ পারবেন। আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে’, নতুন বঙ্গাব্দের সংগীত লিখে ও সুর দিয়ে এক নতুন গানের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ভালো রাখার, সকলকে নিয়ে ভালো থাকার বার্তা রয়েছে সম্পূর্ণ গানজুড়ে। যা আজকের বর্তমান দিনে অত্যন্ত প্রাসঙ্গিক।
আরও পড়ুন – “লড়ছি চাকরির জন্য, দালালি করছি না”—শুভেন্দুর মন্তব্যে চাকরিহারার জবাব তীব্র
