৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ , অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ
Connect with us

জলপাইগুড়ি

৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ , অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : ৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অপরাধে অভিযুক্ত ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার প্রতিবেশী বলে জানা গেছে।

ঘর থেকে আপত্তি জনক অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক ব্যক্তি

বৃহস্পতিবার পক্সো আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠী সমস্ত অথ্য প্রমান দেখে অভিযুক্ত কে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করে সাজা শোনান। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের কথা বলা হয়েছে। সেই সাথে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে ২ লক্ষ টাকা নাবালিকার পরিবারকে দেবার নির্দেশ দিয়েছেন বিচারক বলে পক্সো কোর্টের বিশেষ সহকারি সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানিয়েছেন। আইনজীবী দেবাশিষ দত্ত বলেন, “এই ঘটনা,১০ ই সেপ্টেম্বর ২০১৬ সালে জলপাইগুড়ি সদর ব্লকের একটি চা বাগানে। নাবালিকার পরিবার চা শ্রমিক।

৪% হারে বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা

Advertisement
ads

অন্যান্য দিনের মতো ঘটনার দিনও নাবালিকার বাবা মা দুই জনেই বাগানের কাজে গিয়ে ছিলেন। সেই সময় নাবালিকা বাড়ির বারান্দায় খেলা করছিলো। এই সুযোগ নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকাকে কোলে তুলে বাড়ির পাত কুয়োর পাশে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। নাবালিকা চিকিৎকার করলে, ছুটে আসেন প্রতিবেশী এক মহিলা। তিনি চলে আসায় ঘটনা স্থল থেকে পালিয়ে যায় ওই অভিযুক্ত ব্যক্তি। আইনজীবী বলেন ঘটনার দিনই নাবালিকার পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ করা হয়।

 

নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়

Advertisement
ads