জলপাইগুড়ি
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! উত্তেজনা জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে
জলপাইগুড়ি নিউজ :- চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এক মহিলার। সেই অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি হল হাসপাতাল চত্বরে।পরিবারের সদস্যরা গাফিলতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাটি ঘটেছে সোমবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে।
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গাফিলতির অভিযোগ এনে সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে মহিলার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত ছাড়াই দেহ নিয়ে যাওয়ার দাবিতে সরব হয় পরিবারের সদস্যরা।
জানা যায়,গত সোমবার পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জানকী মালাকার। গত বুধবার ভাঙা পায়ের অপারেশন হয়।পরিবারের অভিযোগ, তারপর থেকে আর কোনও ডাক্তার এসে দেখেননি।গতকাল বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিলো। রাতের দিকে শ্বাসকষ্ট শুরু হয়।ভোরে মৃত্যু হয়।
আরও পড়ুন – ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে! পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
ঘটনার জন্য চিকিৎসকদের গাফিলতি কে দায়ী করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি ঘটনার তদন্তের দাবিতে হাসপাতালের গেটে অবস্থান বিক্ষোভ দেখায় পরিবার।একই সঙ্গে কাটাছেঁড়া ছাড়াই দেহ তুলে দেওয়ার দাবি জানান তারা।
মৃতার ছেলে রঞ্জিত মালাকার বলেন, চিকিৎসার গাফিলতিতে সবটা হয়েছে। আইনি ভাবে সবটা দেখার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।
প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার সরকার বলেন, মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে এতো ভালো চিকিৎসা চালু করার পরেও সঠিক ভাবে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ।
আরও পড়ুন – সিনেমাকেও হার মানায়! হোস্টেলে ঢোকার চেষ্টায় স্যুটকেসে প্রেমিকা
