চরকের মেলায় বড়শি গেঁথে ঘোরার সময় পড়ে গিয়ে বিপত্তি! আহত ২
Connect with us

জলপাইগুড়ি

চরকের মেলায় বড়শি গেঁথে ঘোরার সময় পড়ে গিয়ে বিপত্তি! আহত ২

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: নববর্ষের আগের দিন চরকের মেলায় বড়শি গেথে ঘোড়ার সময় বিপত্তি! চিৎকার গিয়ে পরে আহত এক ব্যক্তি। জোড়া আনন্দ উৎসব, দুর্ঘটনায় কিছুটা ভাটা পড়েছে। নববর্ষের আগের রাতে ঘটে গেল বিপত্তি! দুর্ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ি জেলা।

জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়কের মেলায় ঘুরতে গিয়ে চরম বিপত্তি! গতকাল সোমবার রাতে পিঠে বড়শি গেঁথে ঘোরার সময়ে পড়ে গিয়ে আহত হলেন দুই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তার অবস্থা বতমানে স্থিতিশীল।

অন্যদিকে, সোমবার চড়কের পূজা নিয়ে যখন উচ্ছ্বাস চরমে চোরকে সন্ন্যাসী ও জন সাধারণের, তখন বানারহাটের চানাডিপা এলাকায় ঘটে গেল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। সাইকেল সহ চরকে ঘুরতে ঘুরতে পিঠে গাঁথা বড়শি ছিড়ে পড়ে গেলেন এক চড়ক ব্রতী।

আরও পড়ুন – নববর্ষে নতুন খাতা নিয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Advertisement
ads ads

চোরকে পুজো উপলক্ষ্যে সোমবার রাতে উত্তর চানাডিপা এলাকার একটি কৃষি জমিতে বসেছিল চড়ক মেলা। তার পাশাপাশি চড়কের নিয়ম রীতি মেনে বড়শি গেঁথে ঘোরার সময় ঘটে গেল ভয়ংকর এক বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ফাঁকা কৃষি খেতে চড়ক মেলা বসে, সেই মেলায় বেশ কয়েকবার সাইকেল নিয়ে চড়কের ঘূর্ণিতে ঘুরছিলেন এক ব্যক্তি। হঠাৎ সেই সময়ই আচমকা বড়শি ছিড়ে ছিটকে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

চোরকে পুজোর নিয়ম-রীতি মেনে পিঠে বড়শি গেঁথে ঘোরার খেলায় নামেন অনেকেই। নিছক আনন্দের জন্য অনেক ঝুঁকি নিয়েই এই খেলায় অংশ নেন তারা। আর উপুযুক্ত নিরাপত্তা ছাড়াই এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ির দুই জায়গায়। তবে আহতর খবর মিললেও, প্রাণঘাতী কেউ হননি।

আরও পড়ুন – গানের সুরে বাংলার নববর্ষে, নবহর্ষ নিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads