জলপাইগুড়ি
২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জেলা সভাপতি নিয়ে অসন্তোষ প্রকাশ পদ্ম শিবিরে
নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জেলা সভাপতি নিয়ে অসন্তোষ প্রকাশ পদ্ম শিবিরে। বঙ্গ–বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা কড়া হয়েছে শুক্রবার। ১৭ টি জেলায় নতুন মুখ, জেলা সভাপতি নিয়ে এবার অসন্তোষ প্রকাশ পদ্মে।
দোল উৎসবের দিন অর্থাৎ শুক্রবার রাতে বংগো বিজেপির জেলা সভাপতি পদ এই রদবদল ঘোষণা কড়া হয়। যদিও ভারতীয় জনতা পার্টির সমস্ত সাংগঠনিক জেলার সভাপতির নাম এদিন ঘোষণা করা হয়নি। জানতে পারা যাচ্ছে, যে ২৫টি জেলাসভাপতির নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে মোট নতুন মুখের সংখ্যা ১৭ জন। বাকি আট জন পুরোনো মুখ।
এবিষয়ে বিজেপি নেতাদের কয়েকজনের মন্তব্য, যারা নতুন জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন তাদের বেশিরভাগ আরএসএস ঘনিষ্ঠ। যদিও বিষয়টি নিয়ে রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, আরএসএস ঘনিষ্ঠ বলে বিজেপিতে কিছু হয় না। পুরোনো নেতাদের বুঝতে হবে, নতুন লোক না–এলে পার্টি বড় হবে না। আর নতুনদের বুঝতে হবে, পুরোনোরা যদি প্রদীপ জ্বালিয়ে না রাখতেন অথবা মাদুর পেতে না রাখতেন, তাহলে নতুন লোক বসার জায়গা পেতেন না। তাই নতুন ও পুরোনো মিলেমিশে চলবে দলে।
তবে পদ্ম শিবিরে যে যুক্তিই প্রকাশ করুক না কেন, অসন্তোষ প্রকাশ ইতিমধ্যে এসে গেছে। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের জলপাইগুড়ি। সেখানে শ্যামল রায়কে বিজেপি জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে শুক্রবার। শ্যামল রায়ের নাম ঘোষিত হতেই এই জেলার বিজেপির একাংশ প্রকাশ্যে প্রতিবাদে সরব হয়েছেন।
আরও পড়ুন-নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন! গ্রেফতার অভিযুক্ত বাবা
বিক্ষুব্ধ কারীদের একাংশের বক্তব্য, শ্যামল রায় অতীতে আরএসপিতে ছিলেন, সেখান থেকে তিনি ঘাসফুলে নাম লেখান। আবার জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে আসেন। শ্যামল রায়কে জেলা সভাপতি করায় আদি বিজেপি নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বিষয়টি নিয়ে শ্যামল রায় কোনও মন্তব্য করতে চাননি।
বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য যুক্তি দিয়ে বলেছেন, এসব অপপ্রচার। দলে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কোথাও কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উনি আরএসপি থেকে এসেছে তো অসুবিধা কোথায়? আগে আরএসপি করতেন, এখন বুঝতে পেরেছেন বিজেপি করতে হবে। তাই এসেছেন। ওনাকে স্বাগত জানাতে হবে দলে।
আরও পড়ুন-বিজেপি নেতাকে গুলি করে খুন! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
