সোশ্যাল মিডিয়ায় লেখা শেষ স্ট্যাটাস, তারপরই আত্মহত্যা করল কলেজ ছাত্রী
Connect with us

আত্মহত্যা

সোশ্যাল মিডিয়ায় লেখা শেষ স্ট্যাটাস, তারপরই আত্মহত্যা করল কলেজ ছাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়িতে ফের মর্মান্তিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ব্লকের পাতিকাটা গ্রামপঞ্চায়েতের শঙ্কপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কেয়া রায় (Keya Roy)। বয়স মাত্র ১৯ বছর। তিনি জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের (Jalpaiguri Polytechnic College) সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। জানা যায়, সেদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরে গলায় ফাঁস লাগান কেয়া। তার কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেছিলেন তিনি।

সেই স্ট্যাটাস দেখে বন্ধুরা দেবাশিস রায় (Debashis Roy), সুদীপ রায় (Sudip Roy) এবং অর্ঘ সেন (Argha Sen) দ্রুত তার বাড়িতে পৌঁছন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে কেয়ার ঝুলন্ত দেহ নামানোর চেষ্টা করেন তারা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ওই তিন যুবক ঘটনাস্থলে প্রমাণ নষ্টের চেষ্টা চালায়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। তিন যুবককে আটক করে তাদের ব্যাপক মারধর করা হয়।

Advertisement
ads

খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গুরুতর জখম অবস্থায় ওই তিন ছাত্রকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ দেখান এবং বিক্ষোভে সামিল হন।

পুলিশ জানিয়েছে, মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত এগোনো হবে। হঠাৎ করে আত্মঘাতী হওয়ার কারণ স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ থেকে এমন চরম পদক্ষেপ।

Continue Reading
Advertisement