বিমানবন্দর কাণ্ডে বিস্ফোরক অভিষেক! অস্ত্রহাতে বিজেপি নেতার ভিডিও প্রকাশ করে নিশানা
Connect with us

ভাইরাল খবর

বিমানবন্দর কাণ্ডে বিস্ফোরক অভিষেক! অস্ত্রহাতে বিজেপি নেতার ভিডিও প্রকাশ করে নিশানা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লি সফর সেরে কলকাতা বিমানবন্দরে (Airport) ফেরার পথে গত শুক্রবার যে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। এবার ওই বিমানবন্দর-কাণ্ডে সরাসরি বিজেপি (BJP) নেতৃত্বের বিরুদ্ধে গভীর চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, এই হামলায় বিজেপির প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।

অভিষেকের প্রকাশিত ওই ভিডিওতে (Video) হলুদ পোশাক পরিহিত এক যুবকের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র (Firearm) দেখা যাচ্ছে। তৃণমূল সাংসদের দাবি, ওই সশস্ত্র যুবকের নাম উত্তম দাস, যিনি দমদমের বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা প্রমাণ করতে অভিষেক আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এর সামনে একটি ব্রোঞ্জের চিতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই উত্তম দাসকেই। নিজের নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন তুলে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “কোনও পরিকল্পিত হামলা (Planned Attack) বা চক্রান্ত করে আমার কণ্ঠরোধ করা যাবে না।”

প্রসঙ্গত, গত শুক্রবার লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লার সঙ্গে বৈঠক সেরে কলকাতায় ফিরছিলেন অভিষেক। কিন্তু তিনি পৌঁছনোর আগেই ‘ডিম হাতে’ একদল বিজেপি সমর্থক সেখানে জমায়েত করে। খবর পেয়ে পাল্টা হাজির হন তৃণমূল কর্মীরাও। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হলে বিমানবন্দর চত্বরে তীব্র আতঙ্ক ছড়ায়। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অশান্তি ও আইন-শৃঙ্খলা (Law and Order) ভঙ্গের দায়ে এনএসসিবিআই (NSCBI) থানার পুলিশ ইতিমধ্যেই ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার (Arrest) করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু, যিনি রাজনৈতিক মহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। স্পর্শকাতর এলাকায় এই অস্ত্র-রাজনীতি ঘিরে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement