‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! জেডি ভান্সের মন্তব্যে চাপে ইসলামাবাদ
Connect with us

বিশ্বের খবর

‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! জেডি ভান্সের মন্তব্যে চাপে ইসলামাবাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকা ও ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে (Peace Treaty) নিজেদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করলেও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) এক বিস্ফোরক মন্তব্যে আন্তর্জাতিক মহলে চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান (Pakistan)। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ভান্স স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা’ (Press Freedom) না থাকার কারণেই দুই দেশের সমঝোতাপত্র (MoU) প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বা কাতারের শাসনব্যবস্থায় আমেরিকার মতো ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ (First Amendment) বা বাক-স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা নেই। ফলে চুক্তিপত্র প্রকাশ্যে এনে জনগণের চুলচেরা বিশ্লেষণের সুযোগ দেওয়ার সংস্কৃতিও সেখানে অনুপস্থিত। ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে বুধবার এই চুক্তির পূর্ণাঙ্গ পাঠ্য প্রকাশ করা হয়। উল্লেখ্য, বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে (World Press Freedom Index) ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান ১৫৩ নম্বরে।

পাকিস্তানের জন্য আরও বড় ধাক্কা এসেছে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া নিয়ে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছিলেন যে, ১৯ জুন সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। কিন্তু ইরানের বিদেশ মন্ত্রক (Foreign Ministry) সেই দাবি নাকচ করে দেয় এবং প্রেসিডেন্ট ড ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটালি (Digitally) এই চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট সংশোধন করতে ও সুইজারল্যান্ড সফর বাতিল করতে বাধ্য হন শরিফ। ১৪ দফার এই চুক্তির আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করতে রাজি হয়েছে, যার বিনিময়ে তারা ব্যাপক অর্থনৈতিক ছাড় পাবে।

Continue Reading
Advertisement