হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে! শান্তি বৈঠকে সুইজারল্যান্ডে মুখোমুখি আমেরিকা ও ইরান
Connect with us

বিশ্বের খবর

হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে! শান্তি বৈঠকে সুইজারল্যান্ডে মুখোমুখি আমেরিকা ও ইরান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহে সুইজারল্যান্ডের (Switzerland) বার্গেনস্টকে শুরু হতে চলেছে আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি বৈঠক (US-Iran Peace Talks)। ওয়াশিংটন থেকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance) এবং তেহরান থেকে স্পিকার মহম্মদ বাকের গালিবাফ ও বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় (Mediation) গত সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের সই করা ৬০ দিনের অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই আয়োজন। উদ্বোধনী অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকবেন।

তবে এই শান্তি বৈঠকের আবহেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করা নিয়ে দু’পক্ষের বাগযুদ্ধ চরম আকার নিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলা আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। চুক্তি অনুযায়ী সামরিক অভিযান বন্ধ না হওয়ায় তারা হরমুজ বন্ধের ঘোষণা করে। পাল্টা মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) দাবি করেছে, ইরান এই জলপথ নিয়ন্ত্রণ করছে না এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবারও ১৭ মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী জাহাজ এই পথ পার হয়েছে।

এই জট কাটাতে বিমানযাত্রার আগে ভান্স জানান, তিনি পরমাণু সমস্যা (Nuclear Issue) ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছেন। লেবাননে ইজরায়েল ও হেজবোল্লার রক্তক্ষয়ী সংঘাতের কারণে পরিস্থিতি জটিল হলেও সমগ্র অঞ্চলকে স্থিতিশীল (Stable) রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।