পাচারের আগেই রক্ষা, শিলিগুড়ি স্টেশনে ৫৬ যুবতী উদ্ধার করল রেল পুলিশ
Connect with us

জলপাইগুড়ি

পাচারের আগেই রক্ষা, শিলিগুড়ি স্টেশনে ৫৬ যুবতী উদ্ধার করল রেল পুলিশ

Dipa Chakraborty

Published

on

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ৫৬ যুবতী, আইফোন কোম্পানিতে চাকরির টোপে পাচারের চেষ্টা। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী রইল রেল পুলিশ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ৫৬ জন যুবতীকে। অভিযোগ, বেঙ্গালুরুতে “আইফোন কোম্পানিতে চাকরি” দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীদের বিহারে পাচার করার চেষ্টা চলছিল।

নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি (Government Railway Police) ও আরপিএফ (Railway Protection Force) যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর সময় একই কামরায় এতজন যুবতীকে দেখে সন্দেহ হয়। তদন্তে উঠে আসে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চল থেকে ওই যুবতীদের বেঙ্গালুরুতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে যাত্রাপথ পরিবর্তন করে তাদের প্রথমে বিহারের উদ্দেশে রওনা করানো হয়েছিল।

ঘটনায় যুক্ত সন্দেহে আটক করা হয়েছে কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান ও শিলিগুড়ির চন্দ্রিকা নামক দুই ব্যক্তিকে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করলে, তাদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ৫৬ জন যুবতীকে ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে মানব পাচার চক্র কতটা সক্রিয়? আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় বড়সড় এক বিপদ থেকে রক্ষা পেল ৫৬টি পরিবার।

Advertisement
ads
Continue Reading
Advertisement