যুবভারতীতে মেসি-কাণ্ডে বিস্ফোরক মোড়! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে পুলিশে নালিশ খোদ টিম মেসির
Connect with us

খেলার খবর

যুবভারতীতে মেসি-কাণ্ডে বিস্ফোরক মোড়! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে পুলিশে নালিশ খোদ টিম মেসির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতায় লিওনেল মেসির (Lionel Messi) সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের নজিরবিহীন বিশৃঙ্খলা-কাণ্ডে এবার যুক্ত হলো এক বিস্ফোরক আন্তর্জাতিক মাত্রা (International dimension)। খোদ এলএম টেনের (LM10) টিম থেকে সরাসরি একটি ইমেল (Email) এসে পৌঁছেছে বিধাননগরের পুলিশ কমিশনারেটে, যার পূর্বাভাস আগেই দিয়েছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত।

গত ডিসেম্বরের ‘গোট ট্যুর’ (GOAT Tour)-এর সময় মেসির প্রধান পরামর্শদাতা (Advisor) হিসেবে যিনি সঙ্গে ছিলেন, তাঁর পাঠানো এই ইমেলে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। অভিযোগে স্পষ্ট জানানো হয়েছে, অরূপ বিশ্বাস মাঠে প্রবেশ করার পর থেকেই আসল ঝামেলার সূত্রপাত হয়। তিনি অফিশিয়াল প্রোটোকল (Official protocol) ভেঙে বারবার মেসিকে স্পর্শ করছিলেন এবং ছবি তোলার জন্য তাঁর কাঁধে ও কোমরে হাত দিচ্ছিলেন, যা বিশ্বসেরা ফুটবলারের কাছে অত্যন্ত অস্বস্তিকর ছিল।

নিরাপত্তা (Security) নিয়ে গুরুতর প্রশ্ন তুলে মেলে জানানো হয়েছে, যেখানে মাঠে মাত্র ৩ জন আলোকচিত্রীর (Photographer) থাকার কথা ছিল, সেখানে মন্ত্রীর প্রভাবে প্রায় ৪০ জন ভিড় করেছিলেন। এই চরম অব্যবস্থা ও ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত হওয়ায় মেসি নিজের সুরক্ষা নিয়ে সংশয়ে ভোগেন এবং বাধ্য হয়ে সময়ের আগেই মাঠ ছাড়েন। তবে এই ঘটনার জন্য আয়োজক শতদ্রু দত্তকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছে মেসির টিম।

এদিকে, অরূপ বিশ্বাসের পাওয়া আইনি রক্ষাকবচকে (Legal protection) চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন শতদ্রু। তাঁর অভিযোগ, পদের প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস মোট ৭০ হাজার টিকিটের মধ্যে ২২ হাজার টিকিট নিজের দখলে নেন এবং তা কালোবাজারি (Black marketing) করেন। এই আর্থিক ও প্রশাসনিক কেলেঙ্কারির (Scam) নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement