ঘর থেকে আপত্তি জনক অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক ব্যক্তি
Connect with us

রায়গঞ্জ

ঘর থেকে আপত্তি জনক অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক ব্যক্তি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর :  বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় ধরা পরল এক মহিলা ও এক ব্যক্তি। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের ভাতঘরা এলাকায়।

৪% হারে বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা

স্থানীয় সূত্রের খবর, ঐ এলাকার বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন থেকে এই ধরনের কান্ডকারখানা চালাচ্ছে৷ অভিযুক্ত লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। তার প্রতি সন্দেহ জাগে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, ঐ মহিলার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মঙ্গলবার রাতে এক অপরিচিত ব্যক্তিকে তার ঘরে ঢুকতে দেখা যায় বলে স্থানীয়দের। কিছুক্ষণ বাদে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে আপত্তিজনক অবস্থায় তাদের ধরে ফেলে। এরপর শুরু হয় গন ধোলাই। এমনটা চলতে থাকলে তাদের উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়

Advertisement
ads

এই খবর পেয়ে পুলিশ যায় গ্রামে। পুলিশ মারমুখী জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বাদশা আলি। তিনি নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Developer