আবহাওয়া
চড়া রোদে ভরসা এখন কালবৈশাখী? জানাল হাওয়া অফিস
নিউজ ডেস্ক: বছরের শেষ মাস। চৈত্রের শুরুতেই চড়া রোদে হাঁসফাঁস অবস্থা পথ চলতি মামুষের। এখন রাস্তা ঘাটে থাকলে ঘেমে যেতে হচ্ছেই। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাবে বলেই মনে করা যাচ্ছে! এমনই পূর্বাভাসে আমজনতার মাথা চারা দিয়ে উঠছে। এমন সময়ই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চৈত্রের গরম থেকে স্বস্তি দিতে ধেয়ে আসছে কালবৈশাখী! কিন্তু, কবে কোথায়? কালবৈশাখীর জেরে তাপমাত্রা কি কমবে? কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জানাল হাওয়া অফিস।
চৈত্রের তেতেপুড়ে যাওয়া গরম থেকে বাঁচতে সপ্তাহের মাঝখানে ধেয়ে আসছে এবার কালবৈশাখী ঝড়! আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মহাকাশ থেকে ভিডিওবার্তা! ধন্যবাদ জানালেন মাস্ক ও ট্রাম্পকে
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কালবৈশাখীর পূর্বাভাস শুধু দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। তাঁর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে। ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। তবে মঙ্গল ও বুধবার তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। দিনে বেশ গরম অনুভূত হবে, রাতেও জারি থাকবে অস্বস্তি। এদিকে উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবারের কলকাতার তাপমাত্রা:
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। সোমবার ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। তবে আকাশ আংশিক মেঘলা থাকার কারণে আজ কের দিনের তাপমাত্রা থাকবে কিছুটা স্বাভাবিকের নিচে। তবে রাতের উষ্ণতায় কোনও পরিবর্তন করেনি।
