মহাকাশ থেকে ভিডিওবার্তা! ধন্যবাদ জানালেন মাস্ক ও ট্রাম্পকে
Connect with us

বিশ্বের খবর

মহাকাশ থেকে ভিডিওবার্তা! ধন্যবাদ জানালেন মাস্ক ও ট্রাম্পকে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দীর্ঘ নমাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর বেশি দেরি নেই, পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। নাসা সূত্রে খবর, মহাকাশ স্টেশন থেকে তাদেরকে নিয়ে রওনা দিয়েছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। খুশির মাঝেই, মহাকাশ থেকে এক ভিডিওবার্তা দিলেন সুনীতা ও বুচ। ভিডিও দেখে সুনীতার কথা শুনে মনে হয়েছে, পৃথিবীতে ফেরার জন্য যেন তাঁর আর তর সইছে না।

আর হয়তো বেশি দেরি নেই, শীঘ্রই ফিরছি, আর তর সইছে না সুনীতার! মহাকাশ থেকেই পাঠালেন ভিডিওবার্তা, পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও এলন মাস্ককেও। ভিডিওটিতে সুনীতা এবং বুচ দুজনকেই কথা বলতে শোনা গিয়েছে। ভিডিওটা ট্রাম্প এবং মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এদিকে সুনিতাদের ২৫ সেকেন্ডের ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় নিজে শেয়ার করেছেন মাস্ক। ওই ভিডিওতে সুনিতা বলেছেন, আমাকে ছাড়া কোনও প্ল্যান করবেন না। আমরা শীঘ্রই ফিরছি। এরপর বুচ বলেন, মাস্ক এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওনাদের সম্মান জানাচ্ছি। মাস্ক ও ট্রাম্প আমাদের জন্য যা করেছেন, আমরা তাতে কৃতজ্ঞ।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। কিন্তু তাদের যে বাহকটি ছিল সেখানে বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

Advertisement
ads ads

ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর দীর্ঘ ৯মাস মহাকাশে আটকে রয়েছেন সুনিতা ও বুচ। তারপর থেকে বারংবার তাদের প্রথিবীতে ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে বহুবার। অবশেষে ঘরে ফিরতে চলেছেন সুনিতারা। মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীকে ফিরছে।

Continue Reading
Advertisement ads