Uncategorized
স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক : প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে SSC তে নিয়োগের জন্য ৬ হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয় সুপ্রিম কোর্টে। রাজ্যের মন্ত্রিসভাতেও এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠন ছিল জন্য, ওই সিদ্ধান্ত আইনি নয়।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। শীর্ষ আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শেষমেশ তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
অতিরিক্ত শূন্যপদ ( সুপারনিউমেরারি পোস্ট ) তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, এবার স্বস্তিতে মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভা। ২০২২ সালের মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ৬হাজারের অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দেওয়া CBI তদন্তের নির্দেশ আজ মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন – TMC লোকসভা সাংসদদের কথোপকথন ভাইরাল, এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতার
শীর্ষ আদালত জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। এই পরামর্শে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনও নেওয়া হয়। সেই কারণে আদালতের এক্ষেত্রে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলের এই রায়ের ফলে স্বস্তিতে মমতা ও রাজ্য মন্ত্রিসভা।
সুপ্রিমের রায় প্রসঙ্গে এক সদস্য বলেন, সুপারনিউমেরারি পদ নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। এই মামলা আদালতে বিচারাধীন। তিনি আরও বলেন, আমরা এটা দেখলাম যে, যারা নিয়মিত দুর্নীতি করেছে, তাদের কোনো শাস্তি হল না। অন্যদিকে যারা যোগ্য, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেই কোনো দুর্নীতি না করেই চাকরি পেয়েছি, শাস্তি পেতে হল তাদেরকেই।
আরও পড়ুন – পার্থর বিধানসভা কেন্দ্রের ১০টি ওয়ার্ডের নতুন সভাপতিদের নাম ঘোষণা করল জেলা তৃণমূল
