শালবনিতে বিদ্যুৎ প্রকল্প! সোমে শিলান্যাস করবেন মমতা বন্দোপাধ্যায়
Connect with us

কলকাতা

শালবনিতে বিদ্যুৎ প্রকল্প! সোমে শিলান্যাস করবেন মমতা বন্দোপাধ্যায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শালবনিতে ( Shalboni ) জিন্দলদের অধিগৃহীত কারখানার জমিতে আগেই তৈরী হয়ে উঠেছিল সিমেন্ট কারখানা। এবার ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। যা তৈরিতে খরচ পড়েছে ১৬ হাজার কোটি টাকা। আগামীকাল দুপুরে এই প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata banerjee )। সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সৌরভ গাঙ্গুলীও ( Sourav ganguly )। এছাড়াও থাকবেন জিন্দল কর্তারাও।

এদিকে গত বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে অনুষ্ঠানস্থলের হ্যাঙ্গার ভেঙে পড়ে গিয়েছিল। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সময় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। শক্তপোক্তভাবে গড়ে তোলা হয়েছে কালকের অনুষ্ঠান মঞ্চ।

২১ এপ্রিল সোমবার শালবনীতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata banerjee )। সেদিনের অনুষ্ঠান যেন ভালো করে পালন করা হয় তার জন্য সব ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে আগে থেকেই।

আরও পড়ুন – ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ না এলে চিকিৎসা হবে না’ , বাধ্য হয়ে আন্দোলন তুললেন শিক্ষকরা

Advertisement
ads

প্রশাসন সূত্রের খবর, আগামীকাল রাতে মেদিনীপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata banerjee )। পরের দিন মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ( Mamata banerjee )

তারমধ্যে যেটি হল অন্যতম গোয়াল তোড়ের সোলার পাওয়ার প্ল্যান্ট। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সুবিধা বিতরণও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata banerjee )। এরই মধ্যে মেদিনীপুর শহর এবং শালবনিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন – স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Advertisement
ads