রাজ্যের খবর
শালবনি থেকে গর্ব বোধ করলেন দেব, অনেকে কাজ পাবেন: সৌরভ
নিউজ ডেস্ক: শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ শালবনিতে রাজ্যের শিল্পভবিষ্যৎ নির্মাণের পথে এক নতুন অধ্যায় সূচনা হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিন্দল স্টিল অ্যান্ড পাওারের চেয়ারম্যান সজ্জন জিন্দলের উপস্থিতিতে সোমবার শালবনিতে ২০০০ একর জমির উপর তাপবিদ্যুৎকেন্দ্র এবং একটি শিল্প পার্কের শিলান্যাস সম্পন্ন হল।
মনে করা হচ্ছে, আগামী দিনে এই প্রকল্প রাজ্যে উন্নয়নের গতি বাড়াবে বলে। আজ শালবনিতে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
এদিন তৃণমূল সাংসদ দীপক অধিকারী বলেন, যারা এতদিন বলেছেন বাংলার উন্নয়ন হচ্ছে না, তাদের একবার বলব একবার এসে দেখে যান মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কাজ করে চলেছেন মানুষের স্বার্থে! আমি গর্বিত যে এই প্রকল্প আমার এলাকা শালবনিতে হল। আশা রাখছি ভবিষ্যতে আরও বড় শিল্প আসবে।
আরও পড়ুন – শালবনিতে বিদ্যুৎ প্রকল্প! সোমে শিলান্যাস করবেন মমতা বন্দোপাধ্যায়
অন্যদিকে অনুষ্ঠান মঞ্চ হেকে সৌরভ গাঙ্গুলী বলেন, আজ শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে। আমি আশা করছি আগামী পাঁচ বছর অনেকের জন্য দারুণ কাটবে। অনেকের চাকরি হবে, এই প্রকল্পের জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সজ্জন জিন্দলজিকে ধন্যবাদ জানাই।
এদিন সজ্জন জিন্দল বলেন, বিগত দশ বছরে শালবনিতে অনেক উন্নতি হয়েছে। এই এলাকার জমি কৃষক ভাইদের, তাই তাদের স্বার্থেই কাজ করাটাই আমাদের আসল লক্ষ্য। মমতা বন্দোপাধ্যায় বারবার বলেছেন কৃষকদের সুরক্ষার কথা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই তাপবিদ্যুৎ প্রকল্পে কোনও রকম দূষণ হবে না। রাজ্যে বিদ্যুৎ চাহিদা দ্রুত বাড়ছে, তাই এই প্রকল্প অতন্ত্য জরুরি।
আরও পড়ুন – হাসপাতালে রাজ্যপাল, দেখতে গিয়ে মানবিক বার্তা মুখ্যমন্ত্রীর
