অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, ‘স্যর নেই, কোথায় জানি না’, বললেন ‘শান্তিনিকেতনে’র কর্মী
Connect with us

Uncategorized

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, ‘স্যর নেই, কোথায় জানি না’, বললেন ‘শান্তিনিকেতনে’র কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভার কথিত সই জালিয়াতি (Signature Forgery) কাণ্ডের তদন্তে শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভবানীপুরের ‘শান্তিনিকেতন’ (Shantiniketan) বাসভবনে পৌঁছয় সিআইডি (CID)-র একটি দল। সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিকের একটি টিম সেখানে উপস্থিত হয়।

তদন্তকারীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দরজায় কড়া নাড়ার পরও পরিবারের কোনও সদস্য বাইরে আসেননি। পরে বাড়ির এক কর্মী বেরিয়ে এসে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে বাড়িতে নেই। তাঁরা কোথায় রয়েছেন, সে সম্পর্কেও তিনি কোনও তথ্য দিতে পারেননি।

কর্মীর বক্তব্য, “আমরা কয়েকজন স্টাফ (Staff) বাড়িতে রয়েছি। স্যার কোথায় আছেন, তা আমাদের জানা নেই।” এরপর সিআইডি আধিকারিকরা তাঁর পরিচয় নথিভুক্ত (Record) করেন।

Advertisement
ads

সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে জমা দেওয়া একটি রেজোলিউশন (Resolution)-এ একাধিক বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, কয়েকটি স্বাক্ষর (Signature) প্রকৃত নয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পরে বিধানসভার সচিবালয়ের অভিযোগের পর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের অংশ হিসেবেই সম্প্রতি তৃণমূলের একাধিক বিধায়ক ও নেতার বাড়িতে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। সেই তালিকায় কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা ও বাহারুল ইসলামের নামও রয়েছে।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেও তাঁর সঙ্গে তদন্তকারীদের দেখা হয়নি। তাঁকে নোটিস (Notice) দেওয়া হবে কি না বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Continue Reading
Advertisement