হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের
Connect with us

Uncategorized

হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বোমাতঙ্ক কলকাতা জাদুঘরে! হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! জাদুঘর থেকে বের করে দেওয়া হচ্ছে দর্শকদের। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বম্ব স্কোয়াড এবং স্নিপার ডগ। গতকাল এক ইমেল আসে ভারতীয় জাদুঘরের অফিসে। এরপরই কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়ায়! সূত্রের খবর,কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে, এমনই এক হুমকি ইমেল আসে জাদুঘরের অফিসে।

মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল চোখে পড়ে জাদুঘরের কর্তাদের। ওই ইমেলে উল্লেখ করা হয়, জাদুঘরের ভেতরে বোমা রাখা আছে বলে। এক অজ্ঞাত পরিচয় আইডি থেকে এই ইমেল পাঠানো হয়। মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর, সেই সময় জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক। তাদের মধ্যে ১০ জন ছিলেন বিদেশী পর্যটক।

সুরক্ষার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে সব দর্শকদের বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়। বের করার সময় প্রত্যেকের কাগজ পত্রের বৈধতা এবং ব্যাগ চেক পর্যন্ত করা হয়।গতকালের সেই হুমকি ইমেলের ভিত্তিতে আজ, মঙ্গলবার গোটা জাদুঘর চত্বর ঘিরে ফেলে নিউমার্কেট থানার পুলিশ। সকাল থেকেই জোরদার তল্লাশি চলছে জাদুঘর চত্বর জুড়ে। আশেপাশের জায়গা গুলিতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু জিনিস পাওয়া যায়নি বলে খবর। তবে তল্লাশি এখনও চলছে।

আরও পড়ুন – এপ্রিল ফুল ডে: কেন পালিত হয় এই মজার দিন?

Advertisement
ads

উপস্থিত হয়েছে লবাজারের বম্ব স্কোয়াড ও স্নিপার ডগ। যারা জাদুঘর পরিদর্শনে আসছেন তাদেরকে আর এখনই কোজাদুঘরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। তবে প্রশ্ন উঠছে, এই হুমকির পেছনে কারা আছে? কে আর কি উদ্দেশ্যে এমন হুমকি বার্তা পাঠালো? এই হুমকি ইমেলের নেপথ্যে বড় নাশকতার ছক নেই তো?

প্রসঙ্গত, এর আগেও হুমকি ইমেল এসেছে ভারতীয় জাদুঘরে। তবে এই জাদুঘর অত্যন্ত প্রাচীন। এখানে রয়েছে নানা দুষ্প্রাপ্য নথি থেকে শুরু করে বহু সামগ্রী। ফের আরও একবার হুমকি আসায় আতঙ্ক ছড়িয়েছে সকল পর্যটকদের মধ্যে।

আরও পড়ুন – দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, কার্যকরী হল নতুন সিলিন্ডারের দাম

Advertisement
ads