Uncategorized
‘১০০ দিনে ম্যাজিক দেখাবে বিজেপি’! রাজ্যের শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা শমীকের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্প ও বিনিয়োগ (Industry & Investment) নিয়ে বড় বার্তা দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের (Bharat Chamber of Commerce) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, আগামী ১০০ দিনের মধ্যেই বাংলার শিল্পক্ষেত্রে “বৈপ্লবিক পরিবর্তন” দেখা যাবে।
শমীক বলেন, পশ্চিমবঙ্গ একসময় দেশের অন্যতম বিনিয়োগবান্ধব রাজ্য ছিল। কিন্তু দীর্ঘদিনের অপশাসনে সেই সম্ভাবনা ধাক্কা খেয়েছে। নতুন সরকার শিল্পায়ন ও উৎপাদন (Manufacturing) ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে বলেও আশ্বাস দেন তিনি।
রাজ্যে নতুন বিনিয়োগকারীদের (Investors) আহ্বান জানিয়ে বিজেপি সভাপতি বলেন, “বাংলায় এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পপতিরা নিরাপদে বিনিয়োগ করতে পারবেন।” একইসঙ্গে তিনি MSME (Micro, Small and Medium Enterprises) ক্ষেত্রের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, প্রকৃত ক্ষুদ্রশিল্পের বদলে শুধুমাত্র সংখ্যা বাড়ানোর চেষ্টা হয়েছে।
তিনি জানান, নতুন সরকার আধুনিক ভূমি নীতি (Land Policy), উন্নত পরিকাঠামো (Infrastructure) এবং ডেটা সেন্টার (Data Center) শিল্প গড়ার দিকে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন (Tourism) ও চা শিল্পের (Tea Industry) উন্নয়নেও জোর দেওয়া হবে।
শমীকের দাবি, বাংলায় দ্রুত শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে চলেছে বিজেপি সরকার।

