Uncategorized
দলীয় সিলমোহরের আগেই দেওয়াল লিখন! বিতর্কের মুখে চুন দিয়ে মুছতে হলো তৃণমূল প্রার্থীর নাম
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি পড়ে গেলেও এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কোন শিবির। অথচ তার আগেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধায়ক লাভলী মৈত্রের (Lovely Maitra) নামে দেওয়াল লিখন (Wall Graffiti) শুরু হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কৃষ্ণ মণ্ডলের তত্ত্বাবধানে এই লিখন শুরু হয়েছিল বলে খবর।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল (Viral) হতেই অস্বস্তিতে পড়ে শাসক দল। তড়িঘড়ি সেই দেওয়াল থেকে প্রার্থীর নাম মুছে চুনকাম (Whitewash) করে দেওয়া হয়। বিতর্ক এড়াতে বিধায়ক লাভলী মৈত্র বলেন, “কর্মীরা অনেক সময় অতি উৎসাহী (Overenthusiastic) হয়ে পড়েন। তবে দলের আগে নাম লেখার ধৃষ্টতা আমাদের নেই। মূলত পুরনো দেওয়ালগুলো নতুন করে চুনকাম করা হচ্ছিল।”
অন্যদিকে, এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাম শিবির। সিপিএম (CPIM) নেতা ব্যঙ্গ করে বলেন, “তৃণমূলে সবই সম্ভব। সম্ভবত প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় টিকে থাকতে এই কৌশল নেওয়া হয়েছে।” একই সুর শোনা গিয়েছে গ্রন্থাগার মন্ত্রীর গলাতেও, যিনি পরোক্ষভাবে নিজেকেই প্রার্থী হিসেবে দাবি করেছেন। সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের আগেই টিকিট পাওয়ার এই ‘আগাম দৌড়’ বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্কের (Controversy) জন্ম দিয়েছে।


