Connect with us

খুন

‘অপরাজিতা বিল’ ফিরিয়ে দিল রাজভবন, কেন্দ্রের আপত্তিতে জোর রাজনৈতিক প্রতিক্রিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধর্ষণ ও খুনের মতো নৃশংস অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে পাশ হওয়া ‘অপরাজিতা বিল ২০২৪’ (Aparajita Bill) রাজ্যপাল (CV Anand Bose) ফিরিয়ে দেওয়ার পর থেকেই ফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার রাজ্যপাল বিলটি রাজ্য সরকারকে ফিরিয়ে দেন। সূত্রের খবর, প্রস্তাবে কেন্দ্রের আপত্তি রয়েছে এবং শাস্তির প্রস্তাবকে ‘excessively harsh’ ও ‘technically inconsistent’ বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার শুভেন্দু বলেন, “বিধানসভায় আমি স্পষ্ট বলেছিলাম, এই বিলে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু বলেছিলাম তাড়াহুড়ো করবেন না। লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে ভুল করানো হয়েছে। মলয় ঘটকরা হচ্ছেন ‘সরীসৃপ প্রজাতির’ মানুষ, মেরুদণ্ড নেই। তাঁরাই মুখ্যমন্ত্রীকে ভুল পথে চালিত করেছেন।”

আরও পড়ুনঃ ফের কোচবিহারে NRC নোটিশ! অসমের ফরেনার্স ট্রাইবুনালের চিঠি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

তিনি আরও বলেন, “একই পোস্টে থেকে বাকি সবাই ল্যাম্পপোস্ট হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে বিলটি পাশ করিয়েছেন, এখন সেই ভুলের দায় তাঁকেই নিতে হবে।”

Advertisement
ads

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আরজি কর মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার পর রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জানিয়েছিলেন, এমন অপরাধ রুখতে বিশেষ অধিবেশন ডেকে আইন আনা হবে।

এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বসে বিশেষ অধিবেশন। তাতেই পাশ হয় ‘অপরাজিতা বিল’। বিলটি রাজভবনে পাঠানো হলেও রাজ্যপাল অনুমোদন দেননি। সূত্রের দাবি, রাষ্ট্রপতি ভবন থেকেও এই বিল নিয়ে প্রশ্ন উঠেছে। সবমিলিয়ে, আইন পাশ থেকে প্রত্যাখ্যান— ‘অপরাজিতা বিল’ এখন রাজনীতি ও প্রশাসনের সংঘাতের কেন্দ্রে।

Continue Reading
Advertisement