বকরি ইদের দিন ছাত্রকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত
Connect with us

খুন

বকরি ইদের দিন ছাত্রকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে একাদশ শ্রেণির ছাত্র সূর্যপ্রতাপ চৌহান হত্যাকাণ্ডে অভিযুক্ত আসাদকে এনকাউন্টারে (Encounter) খতম করল যোগী আদিত্যনাথের পুলিশ। বকরি ইদের (Bakrid) দিন ঘটে যাওয়া এই নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত দীর্ঘদিন পলাতক ছিল। শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের (Gunfight) পর তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গাজিয়াবাদের খোড়া এলাকায় ১৭ বছর বয়সি সূর্যপ্রতাপ চৌহানকে ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে আসাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। একাধিক সংগঠন অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলে। তদন্তে নেমে পুলিশ পাঁচজন অভিযুক্তের নাম প্রকাশ করে এবং তিনজনকে গ্রেফতারও করে। তবে মূল অভিযুক্ত আসাদ গা-ঢাকা দেয়। তার মাথার দাম ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল।

শনিবার রাতে গোপন সূত্রে (Secret Input) খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় ব্যারিকেড (Barricade) বসিয়ে তল্লাশি শুরু করে। সেই সময় একটি মোটরসাইকেলে (Motorcycle) পালানোর চেষ্টা করছিল আসাদ। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে সে গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ।

Advertisement
ads ads

গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আসাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যদিও তার এক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে তল্লাশি জারি রয়েছে।

এদিকে নিহত সূর্যপ্রতাপের পরিবারের দাবি, বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
ads ads