খুন
৩০ টাকার পানে ১০ টাকা দিয়ে রফাদফা! বাকি টাকা চাইতেই গোপনাঙ্গে লাথি মেরে খুন হিন্দু ব্যবসায়ীকে
ডিজিটাল ডেস্কঃ মাত্র ২০ টাকা বাকি চাওয়াকে কেন্দ্র করে এক হিন্দু পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে এবং গোপনাঙ্গে লাথি মেরে হত্যার (murder) চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাংলাদেশের মানিকগঞ্জের সিংগাইর এলাকায়। নিহত ব্যবসায়ীর নাম শ্রীবাস চন্দ্র সাহা (৫৫)। শুক্রবার, ২২ মে দুপুরে উপজেলার জয়মণ্টপ মাছবাজার এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা ওই দিন শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন।
ইশা মোল্লা ১০ টাকা মিটিয়ে বাকি ২০ টাকা পরে দেওয়ার কথা বলে চলে যেতে চাইলে শ্রীবাস চন্দ্র সাহা বকেয়া টাকা দাবি করেন। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা (altercation) শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইশা মোল্লা প্রথমে বৃদ্ধ ব্যবসায়ীর গায়ে হাত তোলেন এবং পরে তাঁর গলা চেপে ধরে অণ্ডকোষে (testicles) সজোরে লাথি মারেন। প্রত্যক্ষদর্শীদের (eyewitnesses) দাবি, লাথির আঘাতে শ্রীবাসবাবু মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা থেকে পলাতক।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। সামান্য ২০ টাকার জন্য একজন নিরীহ বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করার ঘটনাকে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় বলে উল্লেখ করেছেন তাঁরা। সিংগাইর থানার ওসি (OC) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ (written complaint) পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

