খুন
ভোটের আবহে রাজ্যে বিজেপি কর্মী খু/ন! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। ২১৬ নম্বর বুথের বিজেপি সহ-সভাপতি কিশোর মাঝির (৩৯) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার সরাই এলাকায় তীব্র উত্তেজনা (Tension) ছড়িয়েছে। সোমবার রাতে মেনা গ্রামে একটি কালীপুজো চলাকালীন তাঁকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে গলা কেটে খুন (Murder) করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়েই রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা নিহতের বাড়িতে পৌঁছান। তাঁর দাবি, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড (Political Killing) এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। প্রতিবাদে মঙ্গলবার বিকেলে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তবে তৃণমূল সাংসদ বাপি হালদার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর মতে, বিজেপি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রূপ দিয়ে ‘সস্তা ফয়দা’ (Cheap Advantage) লোটার চেষ্টা করছে।
তদন্তে নেমে সুন্দরবন পুলিশ জেলার এসপি (SP) বিশ্বচাঁদ ঠাকুর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের পিছনে কোনো রাজনৈতিক যোগ নেই, বরং এটি ত্রিকোণ প্রেমের (Love Triangle) পরিণাম। নিহতের বাবা ও বৌদির বয়ান অনুযায়ী, নিহতের স্ত্রী অনিমা মাঝির সঙ্গে স্থানীয় গোবিন্দ হালদারের অবৈধ সম্পর্ক (Extramarital Affair) ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুন হতে পারে। ইতিমধ্যেই পুলিশ অনিমা এবং তাঁর প্রেমিক গোবিন্দকে গ্রেপ্তার (Arrest) করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠানো হয়েছে এবং খুনের প্রকৃত কারণ জানতে পুলিশি জেরা জারি রয়েছে।


