আদালত রায়ে জমি পেলেও বাধাদান মাফিয়াদের
Connect with us

মালদা

আদালত রায়ে জমি পেলেও বাধাদান মাফিয়াদের

Dipa Chakraborty

Published

on

আদালতের নির্দেশে জমিতে সীমানাপ্রাচীর দিতে গিয়ে বাধাদান জমি মাফিয়াদের। মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ভীম মন্ডল ১৯৯৬ সালে জমিটি কেনেন। চাষাবাদ শুরু করলেও কিছুদিন পর হঠাৎ কয়েকজন জমি মাফিয়া তা দখলের চেষ্টা করে।

স্কুলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ কমপক্ষে ২০ জন পড়ুয়া

যা নিয়ে শুরু হয় মামলা। ২০২১ সালে ভীম মন্ডল মারা যাওয়ার পর মন্দিরের নাম ভাঙ্গিয়ে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী, বাটুল রাউত নামে বেশ কয়েকজন স্থানীয় জমি দখলকারী তা দখলের চেষ্টা করে। তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অবশেষে নিজেদের জমি ফেরত পেতে প্রয়াত ভীমবাবুর পরিবারের তরফে সিভিল কোর্ট, জর্জকোর্ট ও হাইকোর্টে মামলা করে। আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মন্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তাদের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানা গিয়েছে ।

গাছে ঝুলছে সরকারের তৈরি স্কুল ইউনিফর্ম। চাঞ্চল্য

Advertisement
ads

দীর্ঘ ২৪ বছর মামলা লড়াইয়ের পর নিজেদের সীমানাপ্রাচীর দিতে গিয়ে রবিবার বাধার সম্মুখীন হতে হয় তাদের।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে থানায় ডাকা হয়। দুইপক্ষের নথিপত্র যাচাই করে খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে।