DI অফিস অভিযান ঘিরে ধুন্দুমার মেদিনীপুর ও মালদায়, তালা ঝুলিয়ে বিক্ষোভ
Connect with us

রাজ্যের খবর

DI অফিস অভিযান ঘিরে ধুন্দুমার মেদিনীপুর ও মালদায়, তালা ঝুলিয়ে বিক্ষোভ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সুপ্রিমের নির্দেশে বাতিল প্রায় ২৬ হাজার চাকরি। তাই চাকরি চলে যাওয়ায় ক্ষোভে-রাগে ফুঁসছেন বঞ্চিত চাকরিহারারা। আজ বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের হুশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। বুধবার উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলা।

যোগ্যদের চাকরি প্রার্থীদের সার্ভিস ব্রেক না-হওয়ার প্রতিশ্রুতি এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো সহ মোট তিন দফা দাবি নিয়ে মঙ্গলবারই এক স্মারকলিপি দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের কাছে। সেই স্মারকলিপির প্রেক্ষিতে DI -এর জবাব চেয়ে প্রবল বিক্ষোভে ফেঁটে পড়লেন চাকরিহারারা।

এদিন বুধবার সকাল ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শিক্ষা দপ্তরে ঢোকার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। মুহূর্তের মধ্যে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। আর কিচ্ছুক্ষন পর ডিআই অফিসে পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের ক্ষোভ তুঙ্গে ওঠে। তখনই ডিআইকে হুঁশিয়ারি দিয়ে চাকরিহারারা বলেন , সামনের দরজা দিয়েই আপনাকে ঢুকতে হবে এবং আমাদের চাকরি থাকার প্রতিশ্রুতি দিতে হবে।

DI স্বপন সামন্ত অফিসে বেলা সাড়ে ১০ টায় অফিসে পৌঁছলে তাঁকে ঘিরে ধরে শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রশ্ন করেন, শিক্ষা দপ্তরের সঙ্গে কী কথা হয়েছে তাঁর? এবং তিনি পর্ষদে মেইল পাঠিয়েছেন কিনা! উত্তরে ডি আই জানান, আমি মেইল পাঠিয়ে দিয়েছি। কিন্তু, তাদের পক্ষ থেকে এখনো কোনো সুদুত্তর আসেনি।

Advertisement
ads ads

এই কথা শোনা মাত্রই ক্ষোভে ফেঁটে পড়েন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা।
তখনই তারা স্লোগান শুরু করেন, সেই সময় ডিআই পেছনের দরজা দিয়ে অফিসে প্রবেশ করার চেষ্টা করলে তখন রীতিমতো ধস্তাধস্তি হয় তাদের সঙ্গে।

এরপরই, ডিআইকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এক ঘন্টার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর ডিআই – সহ আরও দু-তিন জন কর্মীকে গেটে তালা মেরে বিক্ষোভ দেখান তারা। এখনো চলছে ডিআই অফিসার সামনে বিক্ষভ। পরিস্থিতি এখনো উত্তপ্ত। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন চাকরিহারারা ।

অন্যদিকে, মালদাতেও একই চিত্র। উত্তরদিনাজ পুর জেলার মালদা শহরে এসএসসি বাতিলের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা ডিআই অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছেন। এদিন চাকরিহারাদের সঙ্গে ত্রিব্র বচসা ও ধস্তাধস্তি বাধে পুলিশের ওসঙ্গে। এদিন বুধবার সকাল ১১টা নাগাদ মালদার ইংরেজবাজারের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ।

আরও পড়ুন – ফুটবল মাঠে তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’, বচসা, হাতাহাতিতে উত্তপ্ত গয়েশপুর

Advertisement
ads ads

যোগ্য চাকরিহারাদের দাবি, আমাদের চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। যারা অযোগ্য তাদের জন্য ব্যবস্থা নিন। যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ সংগঠনের কয়েকশো সদস্য মালদার ডিআই অফিসের ভিতর প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তখনই তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরি হারিয়ে শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যোগ্য চাকরিহারারা।ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে মালদা জেলায়।

আরও পড়ুন – মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু! রইলো না কোনো বাধা, কিন্তু শর্তসাপেক্ষে

Advertisement
ads ads