পরীক্ষা দিতে এসে নিখোঁজ ছাত্রী! প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্ণা
Connect with us

জেলার খবর

পরীক্ষা দিতে এসে নিখোঁজ ছাত্রী! প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্ণা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক – পরীক্ষা দিতে এসে স্কুল থেকে নিখোঁজ ছাত্রী। খোঁজ করতে এসে অসহযোগিতার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্ণায় নিখোঁজ ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুলে।

জানা গিয়েছে, গত ৭ই এপ্রিল নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষাশেষ হয়ে যাওয়ার পর স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। এমনকী স্কুলে এসে তল্লাশি চালানো হলেও তার হদিশ মেলেনি। এমনকী বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও কোন হদিশ মেলেনি তার।এঘটনায় খরবা ফাঁড়িতে অভিযোগও দায়ের করা হয়।

আরও পড়ুন – শিক্ষকদের মার! বিকাশভবনে ব্রাত্য বসুর সঙ্গে হলনা অভিজিতের বৈঠক

তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিজনদের।কিন্তু ছাত্রীর সন্ধানে স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলে তা দিতে টালবাহানা করে বলে অভিযোগ। ঘটনার দুদিন কেটে গেলেও সিসিটিভি ফুটেজ না মেলায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বুধবার স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্ণায় বসে যান নিখোঁজ ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা।

Advertisement
ads

এঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগেও সরব হয়েছেন তারা। তবে এঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলি। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের তরফে।

আরও পড়ুন – DI অফিস অভিযান ঘিরে ধুন্দুমার মেদিনীপুর ও মালদায়, তালা ঝুলিয়ে বিক্ষোভ