ভাইরাল খবর
মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে এনআইএ রিপোর্ট পেশ! রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন নবান্ন
ডিজিটাল ডেস্কঃ মালদহের মোথাবাড়িকাণ্ডে (Mothabari Incident) এবার চূড়ান্ত পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গত বুধবার রাতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় এনআইএ-র আইজি (IG) সোনিয়া সিং ইতিমধ্যেই ২৫ পাতার একটি বিস্তারিত রিপোর্ট (Report) নিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ সোমবার সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা পড়তে চলেছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই রিপোর্টে আক্রান্ত বিচারকদের বয়ানের পাশাপাশি ২২ জন বুথ লেভেল অফিসারের (BLO) জবানবন্দি গুরুত্ব সহকারে নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় বেশ কিছু অসঙ্গতি (Inconsistencies) পাওয়া গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার দিন পরিস্থিতির ভয়াবহতা এবং পুলিশের গাফিলতি (Negligence) ছিল কি না, তার পূর্ণাঙ্গ চিত্র এই রিপোর্টে তুলে ধরা হয়েছে।
এই ঘটনায় আগেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিলেন প্রধান বিচারপতি (Chief Justice) সূর্য কান্ত। তিনি কড়া ভাষায় জানিয়েছিলেন যে, বিচার বিভাগীয় অফিসাররাই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব (Chief Secretary), ডিজি (DG) এবং জেলাশাসককে শো-কজ (Show-cause) করা হয়েছে। এনআইএ-র এই রিপোর্ট খতিয়ে দেখার পর আজ সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ (Observation) দেয় এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ (Legal Action) নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আবহে মোথাবাড়ির এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।


