রাস্তার কাজে দূর্নীতির অভিযোগ! বিক্ষোভ স্থানীয়দের, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
Connect with us

জেলার খবর

রাস্তার কাজে দূর্নীতির অভিযোগ! বিক্ষোভ স্থানীয়দের, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক – মন্ত্রীর আবেদনে বরাদ্দ হয়ে ছিল রাস্তা।এবার সেই রাস্তার কাজেই ব্যাপক দুর্নীতির অভিযোগ।প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইমামনগর থেকে খোপাকাটি চিকনামোড় পর্যন্ত ২.৩ কিমি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।

এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বেহাল এই রাস্তা সংস্কারের জন্য আবেদন করে ছিলেন জেলার আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে। তারপরে সাবিনা ইয়াসমিনের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দকৃত ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।

রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন।কিন্তু রাস্তা নির্মাণ চলাকালীন সামনে এলো একাধিক অভিযোগ। সিডিউল অনুযায়ী হচ্ছে না রাস্তার ঢালাই। যেভাবে কাজ চলছে বর্ষা শুরু হলেই নষ্ট হবে রাস্তা। ইতিমধ্যে রাস্তা ফেটে যাচ্ছে বলেও অভিযোগ।এদিন নিয়ম মেনে রাস্তার কাজের দাবীতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন – ইসলামপুরে রহস্যময় ট্রলির ভিতর থেকে মিলল দেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Advertisement
ads

নিয়ম মেনেই রাস্তার কাজ করা হচ্ছে বলে দাবী দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীর। ব্যবহার করা হচ্ছে সঠিক গুনমানের জিনিসও। যদিও গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ওই কর্মী।উল্টে নানা বিষয় নিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে ওই কর্মী।

অন্যদিকে অভিযোগ পেলে কাজ খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। কাজের গুণমানের সঙ্গে কোন আপস করা হবে না বলে দাবী তার।

আরও পড়ুন – চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে!

Advertisement
ads