আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু বঙ্গে! ভাসতে পারে এই জেলাগুলি
Connect with us

আবহাওয়া

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু বঙ্গে! ভাসতে পারে এই জেলাগুলি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউস ডেস্ক: চৈত্রের শুরুতেই নাজেহাল অবস্থা আমজনতার। একটু বাইরে বের হলেই নাজেহাল অবস্থা সকলে। এই দাবদাহ রোদে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই গলদঘর্ম হাল। এসবের মাঝেই খুশির খবর নিয়ে এল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি! তছনছ হতে পেরে এই জেলাগুলি! জানুন- কবে কখন কোথায় হতে পারে বৃষ্টি?

তীব্র গরম থেকে বাঁচতে ভরা বসন্তে বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো অবস্থা সকলের। তবে এসবের মাঝের স্বস্তির বৃষ্টি শুরু হচ্ছে বঙ্গে। প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু। আগামীকাল বৃহস্পতিবার হতে পারে কালবৈশাখী! তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়ে হাওয়া অফিসার তরফে। তবে বেশি প্রভাব পড়তে পারে কোন কোন জেলায়?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি বিস্তৃত কর্ণাটক থেকে কেরল পর্যন্ত। ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা গুলিতে।

যার প্রভাবে আজ বুধবার অর্থাৎ ১৯শে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাগুলিতে। ২০মার্চ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।

Advertisement
ads

যেমন তা জানতে পারা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমান বেশি বইবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। ২০ মার্চ, বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। এছাড়াও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে।

আরও পড়ুন- চড়া রোদে ভরসা এখন কালবৈশাখী? জানাল হাওয়া অফিস

এরপর ২১শে মার্চ প্ৰ্থাত শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। এছাড়াও সব জেলাতেই দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার আবহাওয়া থাকবে মনোরম।

এদিকে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। ২১ শে মার্চ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসতে আসতে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে দিনের বেলা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
ads

অন্যদিকে রাতের তাপমাত্রায় আপাতত কোনো হেরফের নেই। দিনের বেলায় গরম বাড়বে প্রচুর, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। আজ ও আগামিকাল ১৯ ও ২০ শে মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হওয়ার শঙ্কা।

আরও পড়ুন- স্ন্যাকসে আনুন নতুন স্বাদ – ট্রাই করুন পনির রোল