শুটিংয়ে জাতীয়স্তরে সাফল্য
Connect with us

রায়গঞ্জ

শুটিংয়ে জাতীয়স্তরে সাফল্য

Dipa Chakraborty

Published

on

আরসিটিভি সংবাদ :রায়গঞ্জের মুকুটে নতুন পালক। গত বছরের সেপ্টেম্বরে সর্বভারতীয় স্তরে শ্যুটিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল রায়গঞ্জের এনসিসি ক্যাডেট কুশল বর্মন। তার নিরিখে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে রৌপ্য পদক লাভ করল সে। যাকে ঘিরে খুশীর আবহ রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। রায়গঞ্জ ব্লকের ১২ নং বরুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা এলাকার বাসিন্দা কমল বর্মনের ছেলে কুশল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের প্রোগ্রাম কোর্সের ছাত্র।

 

আরও পড়ুন – সেতুর সংষ্কার না হওয়ায় তীব্র সমস্যায় গ্রামবাসীরা

 

Advertisement
ads

ধীরে ধীরে এনসিসি তে দক্ষ হয়ে ওঠে সে। গত ৩ বছর ধরে এনসিসি ক্যাডেট হিসেবে যুক্ত রয়েছে সে। বিশ্ববিদ্যালয় সূূত্রের খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সর্ব ভারতীয় শ্যুটিংয়ে সিনিয়র ডিভিশন বয়েজে তৃতীয় স্থান দখল করে সে। তার নিরিখে ১১ই এপ্রিল তাকে রৌপ্য পদক প্রদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ আমরা পৌছে গিয়েছিলাম কুশলের বাড়িতে। কৃষিজিবী পরিবারের ছেলে কুশল। এই সাফল্যে আপ্লুত নিম্নবিত্ত পরিবারের এই কৃতী সন্তান। সে জানায় আগামীতে শ্যুটিংয়ে অলিম্পিকে যাওয়া ইচ্ছে রয়েছে । এছাড়াও সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশরক্ষার কাজে নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যমাত্রা তার।

আরও পড়ুন – কংগ্রেসে যোগ প্রাক্তন বিধায়ক অমল আচার্যর একঝাঁক অনুগামীর

 

আমরা কথা বলেছিলাম কুশলের বাবা কমল বর্মনের সাথে। ছেলের সাফল্যে গর্বিত কমল বাবু। প্রবল কষ্টের মধ্যে দিয়ে ছেলেকে মানুষ করেছেন তিনি। বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন কমল বর্মন।অন্যদিকে কুশলের সাফল্যে গর্বিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার ডঃ দেবজয় ভট্টাচার্য বলেন, কুশলের এই সাফল্য একদিনে আসেনি। ১১৫ দিনের লড়াই ছিল। রাজ্য এবং রাজ্যের বাইরে ৯টি ক্যাম্পে প্রতিযোগীতামূলক বিভাগে অংশ নিতে হয়েছিল তাকে। তার ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন দেবজয় বাবু।

Advertisement
ads