প্রয়াগরাজের ট্রেন ধরতে এবার যাত্রীদের হুড়োহুড়ি আসানসোলে,রেলের তৎপরতায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা
Connect with us

দেশ

প্রয়াগরাজের ট্রেন ধরতে এবার যাত্রীদের হুড়োহুড়ি আসানসোলে,রেলের তৎপরতায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা

Dipa Chakraborty

Published

on

নয়াদিল্লি রেল স্টেশনের পর এবার আসানসোল।রবিবার আসানসোল স্টেশনে আসানসোল-মুম্বই মেল ভায়া প্রয়াগরাজ ট্রেন আসা মাত্রই হুড়োহুড়ি পরে যায় যাত্রীদের মধ্যে।এক মূহূর্তে বদলে যায় স্টেশনের পরিস্থিতি।

জানেন কেন জন্মের সময় শিশুদের দাঁত থাকে না?

তবে দিল্লীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে রবিবার আসানসোল স্টেশনে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল পূর্ব রেল। স্টেশনের বাইরে খোলা হয়েছিল বিশেষ সহায়তা ক্যাম্প। দড়ি দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা হয় রেলের তরফে। তা সত্ত্বেও এদিন স্টেশনে আসানসোল-মুম্বই মেল ভায়া প্রয়াগরাজ ট্রেন আসামাত্রই হুড়োহুড়ি পরে যায় যাত্রীদের মধ্যে। দড়ি ছিঁড়ে ট্রেনের দিকে এগোতে থাকেন যাত্রীরা।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে নায়িকার চরিত্রে মোনালিসা!

Advertisement
ads ads

হুড়োহুড়ির ফলে বেশ কয়েকজন পড়েও যান। অল্পবিস্তর চোট পান অনেকেই। এরপর স্টেশন চত্বরে শুরু হয় মাইকিং। ট্রেনে ওঠার ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো না করার কথা বলা হয় যাত্রীদের আবেদন জানাতে থাকে রেল।পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল পুলিশ। তবে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয় রেলপুলিশকে। পুলিশ ও রেলের তৎপরতায় নয়াদিল্লি স্টেশনের মতো প্রাণহানির ঘটনা ঘটে নি আসানসোলে।

রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের