কর্মী নিয়োগ করছে কলকাতা পুর নিগম
Connect with us

রাজ্যের খবর

কর্মী নিয়োগ করছে কলকাতা পুর নিগম

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ জুন : করোনা অতিমারি পরিস্থিতিতে ক্রমশঃ কমে আসছে রোজগার৷ কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এই সংকটের সময় কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন৷ কলকাতা পুর নিগমের অধীনস্থ শ্মশান সহ সমাধিস্থলে সাব রেজিস্ট্রার নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষা ছাড়াই৷ শুধু ইন্টারভিউর মাধ্যমে চুক্তিভিত্তিতে এই কর্মী নিয়োগ হবে। কোথায় কবে হবে ইন্টারভিউ দেখে নিন

১/ শিক্ষাগত যোগ্যতাঃ-
হোমিওপ্যাথিতে ডিগ্রি/ ডিপ্লোমা কোর্স থাকলে ইন্টারভিউ দিতে পারেন।

২/ বয়স সীমাঃ- ১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

৩/ বেতনঃ-
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।

Advertisement
ads

৪/ ইন্টারভিউ তারিখঃ-
আগামী ৩০ জুন ইন্টারভিউ নেওয়া হবে।

৫/ ইন্টারভিউ স্থানঃ-

স্বাস্থ্য বিভাগ, কক্ষ: ১৫২, প্রথম তল, ৫ এসএন ব্যানার্জী রোড, কলকাতা: ৭০০১৩

ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে

Advertisement
ads

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

বয়সের প্রমাণপত্র

অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র 

এছাড়া বিস্তারিত জানতে https://www.kmcgov.in এই ওয়েবসাইট দেখতে পারেন।

Advertisement
ads

আরও খবর পড়ুন: আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ-র কালো তালিকাতেই রইল পাকিস্তান