বাংলায় বিশ্বের বৃহত্তম দই কারখানা গড়ছে আমুল! বিনিয়োগ হচ্ছে ৬৫০ কোটি টাকা
Connect with us

ভাইরাল খবর

বাংলায় বিশ্বের বৃহত্তম দই কারখানা গড়ছে আমুল! বিনিয়োগ হচ্ছে ৬৫০ কোটি টাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় দীর্ঘদিনের শিল্প-খরা কাটিয়ে অবশেষে আসতে চলেছে এক বিরাট বিনিয়োগ (Investment)। দেশের অন্যতম শীর্ষ দুগ্ধ উৎপাদনকারী সংস্থা ‘আমুল’ (Amul) এবার পশ্চিমবঙ্গে তাদের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন ডেইরি প্ল্যান্ট (Dairy Plant) স্থাপন করতে চলেছে। হাওড়ার সালকিয়া ফুড পার্কে গড়ে উঠতে চলা এই কারখানাটি হবে বিশ্বের বৃহত্তম দই কারখানা। এই মেগা প্রকল্পে সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটি টাকার বিপুল পুঁজি বিনিয়োগ করা হবে বলে নিশ্চিত করেছেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) জয়েন মেহতা।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এই কারখানায় দৈনিক ১০ লক্ষ কেজি দই, লস্যি, শরবত এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য (Dairy Products) উৎপাদন করা সম্ভব হবে। গুজরাটেরই একটি নির্মাণ সংস্থা মোট দুটি দফায় (Phases) এই বিশাল কারখানাটি গড়ে তুলবে। বর্তমানে বাংলায় আমুলের দৈনিক ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি হয়। নতুন এই প্ল্যান্টটি চালু হলে তাদের উৎপাদন ক্ষমতা একধাক্কায় সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। এর ফলে রাজ্যের দুগ্ধ পরিকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনই যুবসমাজের জন্য তৈরি হবে বিপুল কর্মসংস্থানের (Employment) সুযোগ।

উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে ২০২৫ সালেই এই প্রকল্পের সমঝোতা স্মারক বা ‘মৌ’ (MoU) স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের (Regime Change) পর এই প্রকল্প আরও গতি পাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ১০০ দিনের মধ্যে শিল্প ক্ষেত্রে যে ‘ম্যাজিক’ দেখানোর বার্তা দিয়েছিলেন, আমুলের এই চূড়ান্ত সিদ্ধান্ত তারই এক বড় প্রতিফলন বলে মনে করছে বাণিজ্যিক মহল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads