রিকশা টানলেন মদন মিত্র, কিন্তু কেন
Connect with us

রাজ্যের খবর

রিকশা টানলেন মদন মিত্র, কিন্তু কেন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ জুন : দেশে ক্রমবর্ধমান জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রাক্তন পরিবহণ মন্ত্রী রিকশা চালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হন। ভিড় রাস্তাতেই রিকশাওলাকে সিটে বসিয়ে চালালেন রিকসা।

উল্লেখ্য, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত লিটারপ্রতি ৭.৭১ টাকা পেট্রল এবং ৭.৮৭ টাকা ডিজেলের দাম বেড়েছে। রাজধানী দিল্লিতে আজ এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৮.১১ এবং ৮৮.৬৫ টাকা। মুম্বইবাসীর তো রীতিমতো মাথায় হাত। সেখানে লিটারপ্রতি জ্বালানিতে খরচ ১০৪.২২ টাকা (পেট্রল) এবং ৯৬.১৬ টাকা (ডিজেল)। রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, লাদাখ, বিহার এবং কেরল- এই ১১টি রাজ্যে সেঞ্চুরি পেরিয়েছে পেট্রল মূল্য। শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৭.৯৭ টাকা। একলিটার ডিজেলের দাম ৯১.৫০ টাকা। অতিমারী আবহে নাজেহাল রাজ্যবাসী। এদিন রিকশা চালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান বিধায়ক মদন মিত্র। এদিন রিকশাওয়ালাকে প্রথমেই নতুন পোশাক উপহার দেন মদন মিত্র। তারপরই তাঁকে রিকশায় বসিয়ে নিজেই টানেন হাতরিকশাটি। বলেন, গাড়িতে পেট্রল-ডিজেল ভরতে গেলেই তো হাতে ছেঁকা লাগার জোগাড়। জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে এই রিকশাই ভরসা আমজনতার। সেই কারণেই এই পদক্ষেপ।

আরও খবর পড়ুন :অসুস্থ তারকা সাংসদ মিমি। বর্তমানে বাড়িতেই চলছে চিকিৎসা

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *