আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ-র কালো তালিকাতেই রইল পাকিস্তান
Connect with us

বিশ্বের খবর

আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ-র কালো তালিকাতেই রইল পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ জুন : কুখ্যাত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করায় পাকিস্তানকে ফের ধূসর তালিকাতেই রাখল সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানের উপর নজরদারি চালানো সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)।

এফএটিএফ নামে ওই সংস্থা স্পষ্ট জানিয়েছে যে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি হাফিজ সইদ, মাসুদ আজহারের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে ধূসর তালিকাতেই রাখা হচ্ছে পাকিস্তানকে। এফএটিএফ-এর সভাপতি মার্কাস প্লেয়ার জানিয়েছেন, ২০১৮ সালে সন্ত্রাসদমনে যে ২৭টি শর্তপূরণ করতে বলা হয়েছিল পাকিস্তানকে (Pakistan), তার মধ্যে ২৬টি পূরণ করছে পাকিস্তান। একটি এখনও বাকি রয়েছে। আর সেই শর্ত হল, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ, সংগঠনের কমান্ডার জাকিউর রহমান লকভি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এত বছরেও তা করে উঠতে পারেনি পাকিস্তান। তাই ধূসর তালিকাতেই থাকতে হবে তাদের। উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে।

আরও খবর পড়ুন : রিকশা টানলেন মদন মিত্র, কিন্তু কেন 

 

Advertisement
ads
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *