কলকাতায় আবারও অস্ত্র কারবার! ১১টি বন্দুকসহ ধৃত দুই
Connect with us

কলকাতা

কলকাতায় আবারও অস্ত্র কারবার! ১১টি বন্দুকসহ ধৃত দুই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতায় আবার উদ্ধার হল বেআইনি অস্ত্র। আনন্দপুরের নোনাডাঙা এলাকা থেকে এক মহিলা ও এক পুরুষের কাছ থেকে মিলেছে ১১টি বন্দুক। কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এই অভিযান চালায়।

ধৃতদের নাম আজ়িজ় মোল্লা এবং ময়না মাঝি। আজ়িজ় হুগলির কাজি মহল্লার বাসিন্দা, আর ময়না বর্ধমানের কাটোয়ার কেতুগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ়িজ়ের ব্যাগ থেকে ১০টি ‘সিঙ্গল-শটার’ বন্দুক এবং ময়নার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ঘিবলি জ্বরে কাঁপছে দুনিয়া! চ্যাটজিপিটি-র কর্মীদের ঘুম উড়িয়ে দিল কার্টুন উন্মাদনা

অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছিল, এবং কোথায় সরবরাহ করা হচ্ছিল, তা জানার জন্য ধৃতদের জেরা করা হচ্ছে। সোমবার দু’জনকে আদালতে পেশ করা হবে।

Advertisement
ads ads

প্রসঙ্গত, গত শুক্রবারও এসটিএফ কলকাতার প্রগতি ময়দান এলাকায় অভিযান চালিয়ে মালদার দুই বাসিন্দার কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছিল। এর আগে ১৭ মার্চ শিয়ালদহ স্টেশন থেকে এক ব্যক্তির কাছ থেকে ছ’টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ক্রমাগত বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশের।