ভাইরাল খবর
কলকাতা পুরসভাতেও তৃণমূলের নজিরবিহীন ভাঙন! এবার পদত্যাগের পথে মেয়র পারিষদ
ডিজিটাল ডেস্কঃ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে (Assembly Election) শোচনীয় পরাজয়ের পর থেকেই একের পর এক ধাক্কায় ক্ষত-বিক্ষত তৃণমূল কংগ্রেস (TMC)। দলের ছোট-বড় নেতাদের পদত্যাগ ও গ্রেপ্তারির মাঝেই এবার কলকাতা পুরসভাও (Kolkata Municipal Corporation) তৃণমূলের হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। পুর-প্রশাসনের অন্দরে ফাটল চওড়া করে এবার পদত্যাগ (Resignation) করতে চলেছেন নিকাশি বিভাগের গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ (MMIC) তারক সিং।
সূত্রের খবর, আজ বিকেলেই পুর কমিশনারের (Commissioner) কাছে নিজের ইস্তফাপত্র জমা দিতে পারেন তিনি। সম্প্রতি দলের কর্মকাণ্ড ও শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তারকবাবু। তিনি অভিযোগ তোলেন, দল সাধারণ কর্মী-সমর্থকদের কোনও সুরক্ষা (Protection) দিচ্ছে না, তাই ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার কোনও সদিচ্ছা তাঁর নেই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পুরসভার জরুরি বৈঠকও (Meeting) বয়কট করেছিলেন তিনি।
উল্লেখ্য, ভোটের ফলপ্রকাশের পর থেকেই কলকাতা পুরসভায় ক্ষোভ ও পদত্যাগের হিড়িক লেগেছে। ইতিমধ্যেই ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস, ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং অ্যাকাউন্টস কমিটির (Accounts Committee) চেয়ারম্যান অরূপ চক্রবর্তী পদত্যাগ করেছেন। এর মধ্যেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বৈধতা নিয়ে পুরসভার নোটিস (Notice) পাঠানোয় দলের অন্দরে চাপানউতোর আরও বেড়েছে। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের প্রশাসনিক টানাপোড়েনে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা (Civic Amenities)।
অন্যদিক, বিধানসভাতেও সই জালিয়াতির (Forgery) অভিযোগ তুলে স্পিকারের কাছে দরবার করায় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে সাসপেন্ড (Suspend) করেছে দল। ঋতব্রতর দাবি, পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের জোর করে সই করানো হয়েছিল এবং প্রায় ১৩ জন বিধায়কের সই জাল করা হয়েছে। সব মিলিয়ে, রাজ্য জুড়ে একের পর এক নেতার বেসুরো অবস্থানে এখন অস্তিত্বের সংকটে শাসকদল।


