দিল্লিতে ফিদাঁয়ে হামলার ছক বানচাল! পাক মদতে আইসিস জঙ্গি গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও অস্ত্র
Connect with us

দেশের খবর

দিল্লিতে ফিদাঁয়ে হামলার ছক বানচাল! পাক মদতে আইসিস জঙ্গি গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও অস্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার (Terror Attack) ছক বানচাল করল পুলিশ। শুক্রবার সকালে আইসিস (ISIS)-এর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর মদতে ভারতে প্রবেশ করেছিল ওই দুই জঙ্গি। তাদের লক্ষ্য ছিল দিল্লির কোনো জনবহুল এলাকায় ভয়াবহ ফিদাঁয়ে (Fidayeen) হামলা চালানো।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, “একটি আইসিস মডিউল (ISIS Module) ফাঁস করা হয়েছে।” দুই অভিযুক্তের মধ্যে একজন দিল্লির সাদিক নগরের (Sadiq Nagar) বাসিন্দা, অন্যজনের বাড়ি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে। পুলিশের অভিযানে দুই জায়গা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদসংস্থা এএনআই (ANI) ও পিটিআই (PTI)-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে পাকড়াও করা হয়। ধৃতদের দু’জনেরই নাম আদনান (Adnan)। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ইলেকট্রনিক ডিভাইস (Electronic Devices), অস্ত্রশস্ত্র (Weapons) ও বিস্ফোরক (Explosives)।

Advertisement
ads

সূত্র অনুযায়ী, পাকিস্তানের আইএসআই (ISI)-এর সহায়তায় এই আইসিস-অনুপ্রাণিত মডিউলটি সক্রিয় ছিল। জঙ্গিরা রাজধানীতে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের পরিকল্পনা অনেক দূর এগিয়েও গিয়েছিল বলে জানা গিয়েছে। বর্তমানে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি (Intelligence Agencies) গোটা নেটওয়ার্কটি খুঁজে বের করতে তদন্তে নেমেছে— কে বা কারা তাদের যুক্ত করেছিল, কোথা থেকে তহবিল (Funding) আসছিল, কিংবা আর কী কী ষড়যন্ত্র (Conspiracy) চলছিল— তা খতিয়ে দেখা হচ্ছে।

এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে ধৃতরা আইসিসের সঙ্গে যুক্ত ছিল এবং দিল্লিতে জঙ্গি হামলার ছক কষছিল। সম্ভবত রাজধানীতে এক ভয়াবহ হামলা রুখে দেওয়া গেল।”

Continue Reading
Advertisement