দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার পরিকল্পনা! গুজরাত পুলিশের জালে তিন দুষ্কৃতী
Connect with us

দেশ

দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার পরিকল্পনা! গুজরাত পুলিশের জালে তিন দুষ্কৃতী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাতে (Gujarat) সম্ভাব্য বড়সড় নাশকতার (Conspiracy) ছক ভেস্তে দিল রাজ্য পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (Anti Terrorism Squad – ATS)। রবিবার আমদাবাদ (Ahmedabad) থেকে অস্ত্র-সহ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত এক বছর ধরে এই তিনজনের গতিবিধির উপর কড়া নজর রাখছিল গোয়েন্দারা (Intelligence Officials)। অস্ত্র সরবরাহের সময় ধরা পড়ে তারা।

ATS-এর এক বিবৃতিতে জানানো হয়েছে— “তিন সন্দেহভাজনকে (Suspects) আমরা গ্রেফতার করেছি। তারা দেশজুড়ে একাধিক জঙ্গি হামলার (Terror Attack) পরিকল্পনা করছিল।” ধৃতদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এর এবং তৃতীয়জন অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)-এর বাসিন্দা।

একইসঙ্গে গোয়েন্দা রিপোর্টে সতর্কবার্তা জারি হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) ও জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) ফের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পাকিস্তানের আইএসআই (ISI) ও বিশেষ বাহিনী এসএসজি (SSG)-র সহায়তায় সীমান্তের ওপারে জঙ্গি নেটওয়ার্ক পুনর্গঠনের চেষ্টা চলছে।

Advertisement
ads

গোয়েন্দাদের দাবি, সেপ্টেম্বর থেকে সীমান্ত এলাকায় ড্রোন (Drone) তৎপরতা বেড়েছে, যার নেতৃত্বে রয়েছে লস্করের কুখ্যাত জঙ্গি শমশের (Shamsher)। পাশাপাশি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) সক্রিয় হয়েছে বর্ডার অ্যাকশন টিম (BAT)। সব মিলিয়ে, গুজরাত থেকে কাশ্মীর— দুই প্রান্তেই নতুন করে সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক, যদিও গোয়েন্দারা আশ্বস্ত করছেন— পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে।

Continue Reading
Advertisement