পহেলগাঁও কাণ্ডে নিহতরা ‘শহিদ’ নয়, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
Connect with us

হাই কোর্ট

পহেলগাঁও কাণ্ডে নিহতরা ‘শহিদ’ নয়, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হানায় নিহত ২৬ জন নিরীহ পর্যটককে ‘শহিদ’ (Martyr) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court)। আদালতের পর্যবেক্ষণ— এই সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, আদালতের এখতিয়ারভুক্ত নয়। তাই এই মামলায় হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানায় বিচারপতির বেঞ্চ।

এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি শীল নাগু (Chief Justice Sheel Nagu) এবং বিচারপতি সুমিত গোয়েল (Justice Sumit Goel)-এর ডিভিশন বেঞ্চে। মামলাটি দায়ের করেছিলেন আয়ুষ আহুজা (Ayush Ahuja) নামের এক আইনজীবী। তাঁর আবেদন ছিল, পহেলগাঁওয়ে নিহতদের ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে হত্যা করা হয়েছে, তা ‘সাংঘাতিক জঙ্গি কার্যকলাপ’, তাই তাদের ‘শহিদ’ ঘোষণা করা হোক।

আরও পড়ুনঃ ইউসুফ পাঠানকে সরিয়ে সর্বদলীয় বিদেশ সফরে অভিষেক! ‘অপারেশন সিঁদুর’-এ তৃণমূলের মুখ মনোনীত করলেন মমতা

তবে আদালত জানায়, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের (Article 226) আওতায় এমন দাবি কতটা যুক্তিসংগত— সেই প্রশ্ন তোলে আদালত নিজেই। মামলাকারীর কাছে এর জন্য নজিরও চাওয়া হয়। পাশাপাশি বিচারপতিরা মন্তব্য করেন, এখন এমন আবেদনের সঠিক সময় নয় এবং এ নিয়ে আদালতের হস্তক্ষেপ করার সুযোগও নেই।

Advertisement
ads

সরকারের তরফে মামলার বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্য পাল (Additional Solicitor General Satya Pal)। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তাই এই মুহূর্তে শহিদ স্বীকৃতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের একেবারেই সময়োচিত নয়। তাঁর দাবি, আবেদনকারী বাস্তব পরিস্থিতির সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন (Baisaran) এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক। ধর্ম পরিচয় জেনে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালায় ভারত। পালটা পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, যদিও ভারতীয় সেনাবাহিনী সেগুলি প্রতিহত করে দেয়।

Continue Reading
Advertisement