অপারেশন সিঁদুর
জঙ্গি হামলার পাঁচ মাস পর পর্যটকদের জন্য খুলছে কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার (Militant Attack) পাঁচ মাস পর ফের খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ১২টি পর্যটন কেন্দ্র (Tourist Spots)। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। সেই ঘটনার পর নিরাপত্তার কারণে প্রায় ৫০টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল।
এরপর ধাপে ধাপে খুলছে পর্যটন কেন্দ্রগুলি। জুন মাসে প্রথম দফায় ১৬টি কেন্দ্র খুলে দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে আরও ১২টি কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন উপরাজ্যপাল (Lieutenant Governor) মনোজ সিনহা (Manoj Sinha)।
গত শুক্রবার শ্রীনগরের রাজভবনে (Raj Bhavan, Srinagar) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের (Security Meeting) পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (Monday) থেকেই পর্যটকদের জন্য খুলে যাবে কেন্দ্রগুলি।
যে ১২টি কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে, তার মধ্যে ৭টি রয়েছে কাশ্মীর ডিভিশনে (Kashmir Division), ৫টি জম্মু ডিভিশনে (Jammu Division)।
কাশ্মীর ডিভিশনে খোলা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে—
-
আরু ভ্যালি (Aru Valley),
-
র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের (Rafting Point Yanner),
-
আক্কাদ পার্ক (Akkad Park),
-
পাদশাহি পার্ক (Padshahi Park),
-
কামান পোস্ট, উরি (Kaman Post, Uri)।
জম্মু ডিভিশনে খোলা হচ্ছে—
-
কাঠুয়ার ধাগ্গার (Dhaggar, Kathua),
-
রামবনের দাগন টপ (Dagan Top, Ramban),
-
সালালের শিব গুহা (Shiv Gufa, Salal)।
পুজোর মরশুমে (Festive Season) এই সিদ্ধান্তে স্বস্তিতে পর্যটন শিল্প এবং ভ্রমণপিপাসু সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীর প্রশাসনের আশা, পর্যটন চালু হলে অঞ্চলটির অর্থনীতি কিছুটা গতি পাবে, এবং আগের মতো পর্যটকদের আনাগোনা ফের শুরু হবে।


