জেলার খবর
নারী দিবসে বঞ্চনা ঘোচাতে বিধায়কের বাড়ির সামনে ধর্ণায় বৃদ্ধা
ডিজিটাল ডেস্কঃ ৮ই মার্চ নারী দিবস উপলক্ষ্যে সমগ্র বিশ্ব জুড়ে যেখানে উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠান। সেই দিনেই সামান্য সরকারি সুবিধালাভের জন্যে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক অসহায় নারী। নারীদের উন্নয়নে যেখানে শোনানো হচ্ছে নানা গালভরা প্রতিশ্রুতি। সেখানে এই নারীর প্রতিবাদে উঠে আসছে বঞ্চনার দীর্ঘশ্বাস।
নারীদের উন্নয়ন কাহিনী যে এখনো বহুধা অধরা তার প্রামাণ্য নজির উঠে এলো মালদার চাঁচলে অসহায় সাবেরা বেওয়ার ধর্না কর্মসূচিতে। চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুটিরে বাস তার।স্বামী মারার পর নি:সঙ্গ বৃদ্ধা। নেই সন্তানও। মেলেনা ভাতা কিংবা কোন সরকারি সুযোগ সুবিধা। প্রশাসনিক দপ্তরে বহুবার ঘুরেও কোন সুরাহা হয়নি।
পঞ্চায়েত সদস্যও কোন সাহায্য করেনি। ফলে এবারে বিধায়ক নিহাররঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি।চাঁচলের বিধায়ক হলেও নীহার বাবুর আদতে মালদার ইংরেজবাজারের বাসিন্দা। যদিও চাঁচলে শিশির কলোনিতে রয়েছে তার বাসভবন। তবে এলাকায় নিয়মিত থাকেন না।
আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে অ্যাসিড দুর্ঘটনায় আহত ছাত্রী, চাঞ্চল্য রায়গঞ্জে
বেশিরভাগ সময় তার বাস ইংরেজবাজারের বাড়িতে। বহুবার নিজের বঞ্চনার সমাধায় বিধায়কের বাড়িতে এলেও দেখা পাননি। তালাবন্দী দেখে ঘুরে গিয়েছেন। ফলে বাধ্য হয়েই এদিন নিজের দাবী নিয়ে ধর্ণা অবস্থানে বসেছেন একাকী সাবেরা বেওয়া।হাতে প্ল্যাকার্ড নিয়ে জানিয়েছেন ভাতা আর ঘরের দাবী।
অন্যদিকে এঘটনায় বিধায়কের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন তৃণমূল ব্লক সভাপতি। যদিও ভাতা বা ঘরের ক্ষেত্রে পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের উদ্যোগই যথেষ্ট। কিন্তু এঘটনা মালদায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের মধ্যে পারস্পরিক দ্বন্দের ছবি তুলে ধরেছে বলে দাবী বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন-স্কুটি সহ ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য হেমতাবাদে
