পঞ্চায়েতের প্রধান গঠনে বিজেপিকে সাহায্য, দলের পাঁচ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূল নেতৃত্বের
Connect with us

মালদা

পঞ্চায়েতের প্রধান গঠনে বিজেপিকে সাহায্য, দলের পাঁচ পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূল নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

মানিকচক, ২৯ আগস্ট : পঞ্চায়েতের প্রধান গঠনে বিজেপিকে সমর্থন করায় দলেরই পাঁচ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও অঞ্চল নেতৃত্বকে জানিয়েই এই সিদ্ধান্ত বলে পাল্টা দাবি বহিস্কৃত পঞ্চায়েত সদস্যেদের।

গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।উল্লেখ্য, বিজেপি পরিচালিত মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন মাম্পি রজক। প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা আনা হয়। বিজেপির দলীয় সদস্যদের আনা অনাস্থায় অপসারিত হন প্রধান মাম্পি রজক। ওই পঞ্চায়েতের বিজেপির নতুন প্রধান নির্বাচিত হন সুকনি সাহা। প্রধান নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেন তৃণমূলের পাঁচজন সদস্য। ওই পাঁচ সদস্য হলেন সাবিনা খাতুন, শেখ সাজিদ, সামিনা খাতুন, সাজদা খাতুন, মোঃ হাসানুজ্জামান। আর এতেই ওই ৫ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মানিকচকের বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিত্রী মিত্র। তিনি জানিয়েছেন, দলের গাইডলাইন না মেনে যারা বিজেপির সাথে হাত মিলিয়েছে তাদের দলে রাখা যাবে না। তাই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও এবিষয়ে বহিষ্কৃত এক তৃণমূল সদস্য শেখ সাজিদ পাল্টা দাবি করেছেন অঞ্চল নেতৃত্বের সাথে আলোচনা করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাবিত্রী মিত্র দলনেত্রী উনি যা সিদ্ধান্ত নিবেন তা মেনে নিতে হবে। যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। তিনি বলেন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংগঠন মজবুত করার জন্য নতুন প্রধান করতে চেয়েছিলাম তা সফল হয়েছে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *