যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব, পুলিশের হাতে যাবে ছবি-ভিডিও
Connect with us

কলকাতা

যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব, পুলিশের হাতে যাবে ছবি-ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এবার যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা তথা এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় তাকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অশান্তির ঘটনার যে সমস্ত তথ্য তাঁর কাছে আছে, সেগুলি নিয়ে থানায় যেতে বলা হয়েছে এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে।

প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে শুরু থেকেই জল ক্রমশ ঘোলাই হচ্ছে। কয়েকদিন আগে যাদবপুর থানা থেকে চিঠি গিয়েছিল সৃজন ভট্টাচার্যর কাছে । তাকে যাদবপুর থানায় এসে দেখা করতে বলা হয়। শনিবার দুপুরের ঘটনা নিয়ে নিজেদের মতো করে অন্তর্তদন্ত শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্রের চাপা পড়া নিয়েও চলছে চাপানউতোর।

আরও পড়ুনঃ নারী দিবসের অঙ্গীকার – শক্তি, সম্মান ও সমান অধিকার

উল্লেখ্য এর আগে সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিও দেখিয়েছিল এসএফআই। সেই সময় এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। তারপরই এসএফআই নেতা তথা এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। এসএফআই সূত্রে খবর, আজ সন্ধ্যা ৬টা নাগাদ যাদবপুর কাণ্ডের যাবতীয় তথ্য নিয়ে যাদবপুর থানায় যাবেন সৃজন।

Advertisement
ads

এবিষয়ে এসএফআই নেতা তথা সৃজন ভট্টাচার্য বলেন, যাদবপুর কাণ্ডে পুলিশের তদন্তে আমি সব রকম ভাবে সহায়তা করবো। ওই দিন ঘটনার সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম না। সমাজমাধ্যম থেকে সংগ্রহ করা কিছু ছবি এবং ভিডিও আমার কাছে রয়েছে। সেগুলি পুলিশের হাতে তুলে দেব। তিনি আরো বলেন, যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে কেন এফআইআর করতে পুলিশের এত গড়িমসি? তাঁদের কেন ডাকা হচ্ছে না? আমাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে