বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই কর্মী! পাথর দিয়ে থেঁতলে খুন শাসক নেতাকে
Connect with us

জেলার খবর

বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই কর্মী! পাথর দিয়ে থেঁতলে খুন শাসক নেতাকে

Dwip Narayan Chakraborty

Published

on

ফের গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূল কর্মী। এলাকা দখলের লড়াই ঘিরে শাসক কোন্দলের বলি দলেরই এক কর্মী। অনুব্রত মন্ডল -কাজল শেখ গোষ্ঠীর সংঘর্ষে বলি দলের কর্মী! জানা গিয়েছে, এলাকা দখলের লড়াই নিয়েই এই খুন।

বস্তুত, গত কয়েক দিন ধরে একাধিকবার অশান্তি হয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখের জেলার কাঁকরতলা থানা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গন্ডগোলের জেরে বালির বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে ওই এলাকায়।

এর আগে কাঁকরতলার জামালপুর গ্রামে বালির বখরাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিও হয় বলে খবর। তাতে আহত হন দুজন। ঘটনার পরে কাঁকরতলা থানার ওসি কে অপসারিত করা হয়। কিন্তু তারপরেও অশান্তি থামেনি অশান্তি।

আরও পড়ুন – জমি নিয়ে বিবাদ! দুপক্ষের গন্ডগোলে তুলকালাম, পুলিশের দ্বারস্থ

Advertisement
ads

তৃণমূল নেতা খুনে শনিবার রাত থেকে উত্তপ্ত জেলা বীরভূম। খুন হয়েছেন শাসক দলের কর্মী শেখ নিয়ামুল। তাকে একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকড়তলা থানার বড়রা গ্রামে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে । ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে একাই বাইকে করে বাড়ি ফিরছিলেন নিহত তৃণমূল নেতা শেখ নিয়ামুল। সেই সময়ই আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

এমনকি তাঁকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থল থেকে নিয়ামুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথে রাস্তায় শেখ নিয়েমুলের মৃত্যু হয়। তবে এই পুরো ঘটনার পেছনে জড়িয়ে রয়েছে রাজনৈতিক তরজা নাকি শত্রুতা?

Advertisement
ads

পুরো ঘটনার তদন্ত নেমে দলেরই এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ আকবর। খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামের বাসিন্দা অভিযুক্ত। তবে কি কারণে নিয়ামুলকে খুন করা হয়েছে? এই খুনের পেছনে আর কারাই বা যুক্ত? খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন – বীরভূমে খুন তৃণমূল নেতা! ফের গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূল কর্মী